ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান এমপি ক্লাউন
জার্মানির কট্টর ডানপন্থী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এমপি ওয়ার্নার ক্লাউন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ক্লাউন যিনি এক সময় অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত ছিলেন তিনিই এখন সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আসা অভিবাসিদের একজন বড় সমর্থক। ৭৫ বছর বয়সি এই জার্মান এমপি ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ইব্রাহিম। ধর্মান্তরিত হওয়ার পর জার্মান দৈনিক বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জার্মানীর বিখ্যাত কবি জোহান উল্ফগান ভন যোথের নবী মোহাম্মদ (সা.) এর প্রশংসা করে লেখা এক কবিতা পড়ে তিনি ইসলাম সম্পর্কে আরো ঘনিষ্টভাবে জানতে আগ্রহী হয়ে উঠেন।
তিনি দাবি করেন, পবিত্র কুরআন পড়ার পর তিনি ইসলামের প্রতি আসক্ত হয়ে পড়েন এবং অবশেষে এই ধর্ম গ্রহন করেন। ক্লাউন বলেন, ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করার পর তার নীতি আদর্শেও পরিবর্তন আসে। তিনি বলেন, ইসলাম ও মুসলিম বিরোধী কট্টর ডানপন্থী যেদলটির আমি সদস্য ছিলাম তার সাথে সম্পর্ক ছিন্ন করাকেই আমি যথেষ্ট মনে করি না। আমি আমার অতীত চিন্তা ধারা পরিবর্তনে আরো বৃহত্তর পরিসরে কাজ করতে চাই।
ক্লাউন জানান, ২০১৪ সালে তার স্ত্রী তার কন্যাকে নিয়ে তাকে ছেড়ে যাওয়ার পর তিনি অভিবাসিদের জন্য আশ্রম খোলার কাজ শুরু করেছেন। যেখানে ১৮ থেকে ৩০ বছর বয়সী শরণার্থীদের আশ্রয় দেয়া হবে। তিনি বলেন, অভিবাসীরা তার পরিবারে পরিণত হয়েছে। তার দৃষ্টিতে তিনি যেমন অভিবাসীদের সহায়তা করছেন তেমনি তারাও তাকে সাহায্যে এগিবে আসবেন। সূত্র: উম্মা











