,

সরাইলে বজ্রপাতে কৃষক নিহত

g„cg„mUnZ-300x224জহির রায়হান : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আবদুল করিম (৪০) নামে এক কৃষক নিহত এবং দুই শিশু আহত হয়েছে। 
আজ বুধবার আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুই শিশুকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, আবদুল করিমসহ কয়েকজন কৃষক ধান ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে আবদুল করিম ও দুই শিশু গুরুতর দগ্ধ হয়। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল করিমকে মৃত ঘোষণা করেন। দগ্ধ তাসলিমা আক্তার (১০) ও মনির হোসেন (৮) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি