শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় অপহরণের ৮ঘন্টা পর এক যুবক উদ্ধার

opoharanনিজস্ব প্রতিবেক : কসবায় প্রকাশ্যে দিবালোকে অপহৃত যুবককে অপহরণের ৮ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উপজেলার কুটি চৌমুহনী বাস স্ট্যান্ড থেকে গত সোমবার রাত ৮টায় তার আত্মীয় স্বজনরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে তাকে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অহৃত যুবক সুমন মিয়া উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। 

উল্লেখ্য গত সোমবার কসবা ইসলামী ব্যাংক থেকে সুমন মিয়া ১লাখ ১ হাজার টাকা উত্তোলণ করে ব্যাংকের বাইরে গেলে একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী তাকে কমান্ডো স্টাইলে অপহরণ করে  সিএনজি চালিত গাড়িতে নিয়ে যায়। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে বিকেলে তার চাচাত ভাই জসীম উদ্দিন ঘটনার বিবরন দিয়ে কসবা থানায় সাধারণ ডাইরী করলেও ওসি তাকে উদ্ধারের ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে অপহৃত সুমনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়। 

রাতে এক যুবক অজ্ঞান অবস্থায় কুটি চৌমূহনী বাস স্ট্যান্ডে পরে আছে জেনে তার পরিবারের লোকজন থেকে   তাৎক্ষনিক সেখানে গিয়ে সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফার চিকিৎসাধীন রয়েছে। এব্যপারে বার বার কসবা থানার ওসি কে ফোন করা হলেও তিনি সাংবাদিক জেনে ফোন রিসিভ করেননি। অপহরণকারীরা সুমনের উত্তোলিত টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা