,

সকালে খালি পেটে পানি

waterডেস্ক রিপোর্ট : সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো৷ প্রতিদিন সকালে অন্তত চার গ্লাস পানি খাওয়া উচিত৷প্রথম দিকে এটা অনেক বেশি মনে হলেও কিছুদিন এভাবে পানি খেলে বিষয়টি সহজেই আয়ত্ত হয়ে যায় এবং উপকারিতাও টের পাওয়া যায়৷ সকালে পানি খাওয়ার পর অল্প কিছুক্ষণ অন্য কিছু না খাওয়াই ভালো৷ এ উপায়ের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি পরিপাক ক্রিয়ার জন্য ভীষণ উপকারী৷

কিন্তু কিভাবে উপকারে আসে এব এর সুফল কি হা হয়তো অনেকেই জানা নেই৷ অল্প কিছু বিষয় মেনে চললেই সকালে খালি পেটে পানি খেয়ে সুস্থ থাকার পথে একধাপ এগিয়ে থাকা যায়৷ সকালে খালি পেটে পানি কেবল পাকস্থলী পরিষ্কারই নয় আমাদের বিভিন্ন রোগের ঝুঁকি থেকে বাঁচাতে সাহায্য করে৷

প্রথমত, এ অভ্যাস মলাশয়কে ঠিকঠাক ও সচল রাখতে সাহায্য করে৷ পরিপাক ক্রিয়া থেকে সঠিক ভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে৷ ভালো হজমশক্তি আপনা থেকেই অনেক স্বাস্থ্য সমস্যা সমাধানে উপকারে আসে৷

দ্বিতীয়ত, পর্যাপ্ত পানি ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখে৷ রক্ত থেকে টক্সিন ও বিভিন্ন বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে পানি৷ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি৷ এছাড়াও পানি নতুন রক্তকোষ এবং মাসল সেল জন্মানোর প্রক্রিয়াতেও সাহায্য করে৷ ওজন কমিয়ে রাখতেও উপকারী পর্যাপ্ত পরিমাণে পানি পান৷

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর