শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ভারতীয় আতশবাজি আটক

BGBপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভারত থেকে চোরাই পথে আনা প্রায় পাঁচ লক্ষাধিক টাকার আতশবাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 মঙ্গলবার গভীররাতে উপজেলার সাতপাড়া গ্রাম থেকে এসব আতশবাজি উদ্ধার করা হয়। বিজিবির ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন  জানান, স্থানীয় গঙ্গাসাগর বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তল্লাশির জন্য সিএনজি চালিত একটি অটোরিকশাকে থামতে বললে চালক অটোরিকশা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব আতশবাজি উদ্ধার করে। এসময় অটোরিকশাটিও জব্দ করা হয়।

তিনি জানান, এসব আতশবাজি ভারত থেকে পাচার করে আনা হয়েছে। এর মূল্য পাঁচ লাখ টাকারও বেশি হবে। 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান