,

স্কুলের নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ১৫

Schoolপ্রতিনিধি:নাসিরনগরে গুনিয়ক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ধারালো অস্ত্রসহ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।


পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গুনিয়ক উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান বাদল ও বর্তমান ইউপি এবং বিদ্যালয়ের চেয়ারম্যান গোলাম খান্দানি পিয়ার মধ্যে নির্বাচন ঘিরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে উভয় গোষ্ঠীর লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।


দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের মাধবপুর ও নাসিরনগর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ফজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ধারালোঅস্ত্রসহ গ্রেপ্তার করেছে।


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল কাদের জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নির্বাচন স্থগিত করে দেয়া হয়েছে।


 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি