বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে স্কুল ছাত্রী অপহরণের চেষ্টা

nasir-nagorব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী অপহরনের ঘটনায় ওই দিনই বিচারে অপহরনকারীকে কান ধরে উঠবস করে ৮ হাজার টাকা জরিমানা নিয়ে শেষ করে দিয়েছে বিচারকরা। জরিমানার টাকা তাও আবার স্কুলের ফান্ডে। এই নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে ফান্দাউকে। 

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯ ঘটিকায় ফান্দাউক স্কুল সংলগ্ন এলাকায়। 

সরেজমিন ফান্দাউকে গিয়ে জানা গেছে, আতুকুড়া গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ঢাকার ফেরীওয়ালা নুর আহম্মদ সকাল নয় ঘটিকার সময় স্কুলের গেইট থেকে জোরপূর্বক মেয়েটিকে অপহরন করে নিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী মোড়াকরি গ্রামের তিন ছেলে মেয়েটিকে উদ্ধার করে স্কুলে নিয়ে যায়। 

স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে এলাকার শালীসকারকদের নিয়ে শালীসে বসে। ওই সময়ে শালীসে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বশীর আহম্মদ,আতুকুড়া গ্রামের মাসুক মেম্বার,আলী আসাদ, জয়নাল আবেদিন,ফান্দাউক গ্রামের মোঃ ফরহাদ মেম্বার,মোঃ আওয়াল মেম্ভার মোঃ আমীর আলী শাহ,মোঃ বকুল মিয়া সর্দার,আইন সহায়তা কেন্দ্র (আসকের) মোঃ জানে আলম (সাইয়েম) আমীন মোঃ মারজান সহ আরো অনেকেই। 

শালীস কারকরা বিচারে অপহরণকারীকে ছাত্রীর অভিভাবক এবং বিচারকদের পায়ে ধরিয়ে মাফ চাওয়া এবং কিছু কিল, ঘুষি লাথি তাপ্পরমারে, একশ বার কান ধরে উঠবস করিয়ে ৮ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় । 

তবে জরিমানার টাকা ছাত্রীকে না দিয়ে স্কুলের ফান্ডে রেখে দেয় । জরিমানার টাকা স্কুলের ফান্ডে রাখা যায় কিনা, জানতে চাইলে ?ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক বশীর আহম্মদ বলেন আমি নতুন মানুষ এতকিছু বুঝিনা। সর্দাররা যা ভাল মনে করেছে তা করেছে ।

এ জাতীয় আরও খবর

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নতুন নামকরণ

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই

হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ১৩ কর্মকর্তা

গ্রামাঞ্চলেও পৌঁছাবে হৃদরোগের জটিল চিকিৎসা সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের নির্দেশনা

বাসভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির

তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে ইউনেস্কোর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান

বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি