সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহণে গণ ডাকাতি ॥ আহত-৫

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহনে গন ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় ২০টি গাড়ি আটক করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়,  বৃহস্পতিবার রাত ৩টার দিকে মীরহাটি এলাকায় ২০/২৫জনের একটি মুখোশধারী ডাকাতদল কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি ট্রাক আড়াআড়ি রেখে ডাকাতি শুরু করে। প্রায় ঘন্টাব্যাপী ডাকাতরা মহাসড়কে ২০টি ট্রাক ও অটোরিকসা আটক করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতিকালে ডাকাতরা ৫ যাত্রীকে বেদম মারধোর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে ডাকাতরা পালিয়ে যায়। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার পর ডাকাত দল পালিয়ে যায়।  তিনি বলেন, এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা