ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির “গণ অনশন” কর্মসূচীর উদ্যোগ গ্রহণ

BNP Logo-2ডেস্ক রিপোর্ট : সারা দেশে অব্যাহত খুন, গুম, অপহরণ, সরকার দলীয় ক্যাডারদের সন্ত্রাস দ্বারা নির্যাতন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের নামে রাজনৈতিক ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে এবং সকল কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তির দাবীতে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৪ মে রবিবার সকাল ৯টা হতে বিকেল ৬টা পর্যন্ত “গণ অনশন” কর্মসূচী জেলা বিএনপির উদ্যোগে পালিত হবে। স্থানীয় পৌর মুক্ত মঞ্চে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হবে। দলের এবং সকল অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত কর্মসূচী সফল ও সার্থকভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন।
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

– প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান