শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

accedent-150x150সংবাদদাতা ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ঢাকার সাভার উপজেলার আল-আমিন শাহিন (৩০) ও বাদল মিয়া (৩৫)। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন একই এলাকার পলাশ। হতাহতরা প্রাইভেটকারের যাত্রী। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পলাশ জানান, তারা ঢাকা থেকে প্রাইভেটকারে করে সিলেটে শাহজালালের (র.) মাজারে যাচ্ছিলেন। পথে ইসলামপুর এলাকায় প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ২ জন মারা যান। এসময় আহত হন তিনিসহ ২ জন। হাইওয়ে পুলিশের সার্জেন্ট নূর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ