,

নিজের টাকা খরচ করে ৪৭২ জন মেয়ের বিয়ে!

21824-marrigeamarনিউজ ডেস্ক : গত কয়েক বছর ধরেই তিনি এই কাজ করছেন। আর তাতেই নাকি জীবনের সব সুখ আর আনন্দ পান তিনি। পরিবারের পক্ষ থেকেও সহযোগীতা পেয়ে আসছেন প্রথম থেকেই। আর তাই এই কাজ।

ভারতের গুজরাতের ভাবনগর গ্রামের বাসিন্দা মহেশ শিভাঙ্গির। পেশায় হিরের ব্যবসায়ী। গত কয়েক বছরে ৪৭২ জন মেয়ের বিয়ে দিয়ে রেকর্ড গড়েছেন তিনি। প্রত্যেককেই এখনও পর্যন্ত রীতিমতো ঘটা করেই বিয়ে দিয়েছেন এই ‘বাবা’।

সোনার গয়না ও নতুন সংসার বসানোর জন্য সব সরঞ্জাম সহ ৪ লাখ টাকা করে প্রত্যেক কন্যার জন্য বিয়েতে খরচ করেন তিনি। চলতি বছরেও ২১৬ জনকে কন্যাকে তিনি বিয়ে দেবেন বলে ঠিক করেছন।

আজ থেকে ৪০ বছর আগে বাবার হাত ধরে ভাবনগরে আসেন মহেশ। সেখানেই তাদের পৈতৃক ব্যবসা শুরু হয়। বাবার মৃত্যুর পর সেই কাজের দায়িত্ব বর্তায় তাঁর উপর। ব্যবসার পাশাপাশি তিনি সিদ্ধান্ত নেন সমাজ সেবায় নিজেকে নিয়োগ করবেন। সেই চিন্তা থেকেই এই কাজ।

সিদ্ধান্ত নেন সমাজের সেই মেয়েদের বিয়ের দায়িত্ব নিজের কাধে তুলে নেবেন যারা ছেলেবেলায় বাবা-মাকে হারিয়েছেন। শুধু বিয়ে দেওয়াই নয় রীতিমতো ঘটা করেই সেই বিয়ে দেবেন। সম্প্রদানও করবেন। সেই থেকেই শুরু এই কাজ। তবে, তাঁর এই কন্যাদানে নেই ধর্মের কোনও বাধা। জিনিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে