,

বাঞ্ছারামপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ৪০

bijoy1প্রতিনিধি: জেলার বাঞ্ছারামপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গোলাপ মিয়া (২০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত গোলাপ মিয়া উপজেলার পাইকারচর গ্রামের হোসেন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে পাইকারচর গ্রামের জব্বার চেয়ারম্যানের সঙ্গে তাতুয়াকান্দি গ্রামের মো. ইকবাল হোসেনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের নাম জানা যায়নি।

তবে গুরুতর আহত গোলাপ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই গ্রামে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে