বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙ্গালী নারীর অসাধারন যত গুন !

 

লাইফস্টাইল ডেস্ক :বেশিরভাগ বাঙালি নারীরা যতোই রহস্যময়ী, একগুঁয়ে, নারীবাদী, ঝগড়াটে কিংবা খানিকটা হিংসুটে স্বভাবের হলেও, আসলে কিন্তু সব মিলিয়ে তাঁরা একেবারেই অন্যদের চাইতে আলাদা। তাদের প্রত্যেকটি না বলার মাঝেও লুকিয়ে থাকে ভিন্ন একটা কিছু।
এই আলাদা কিছুই তাকে করে তোলে অদ্ভুত আকর্ষণীয়। একই সাথে মমতাময়ী এবং রুদ্রমূর্তি ধারন করার ঘটনা যেন একমাত্র বাঙালি নারীর মাঝেই দেখা যায়। যতো যাই হোক না কেন, বাঙালি নারীদের অপছন্দ করার সাধ্য কারো নেই। বরং রয়েছে পছন্দ করার মতো অনেক কিছুই। জানতে চান, কেন তাঁরা সকলের চাইতে আলাদা?

sarika

কোনো বাঙালি নারীর সাথে কোনো বিষয়ে তর্ক করার সৌভাগ্য হয়েছে কারো? যদি না হয়ে থাকে তাহলে অন্তত একটিবার কোনো ব্যাপারে তর্ক করা উচিৎ। তর্কে জড়িয়ে একটু মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনে দেখবেন।

 

দেখতে মনে না হলেও বাঙালি নারী বুদ্ধিমত্তায় অনেক বেশীই আগানো থাকেন। নিজের প্রতিটি কথার পেছনে যুক্তি এবং নিজেকে সঠিক প্রমাণের এমন কৌশল আর কোথাও দেখতে পাবেন কি? স্বীকার করতেই হবে বাঙালি নারীর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য অনেক আলাদা। আর এ কারনেই তারা আকর্ষণীয়া।

‘কালো যদি মন্দ তবে, চুল পাকিলে কান্দো কেনে?’ কত যুগ আগে করা হয়েছিল এই প্রশ্ন? অথচ অনেকের কাছেই ‘কালো’ এখনো অশুভ৷ ‘কালো’ মেয়ে অনেক ভালো হলেও তাঁর পাত্র মেলা দায়৷ অন্যদিকে সাদা মানেই নাকি শুভ্র, শুভ- শান্তির অপর নাম!

 

বাঙালি নারীর তের গুণ

আবেগী, স্বাধীনচেতা
গরবিনি, আবেগী এবং স্বাধীনচেতা – বাঙালি নারীর সঙ্গে এই তিনটি বিশেষণই মানানসই৷ আবেগ যেমন তাঁদের দ্রুত স্পর্শ করে, তেমনি স্বাধীনতার প্রশ্নে কিন্তু তাঁরা সত্যিকার অর্থে অনড়৷ নিজের সত্ত্বা নিয়ে অহংকার তাঁদের আছে বটে, তবে তার সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে রয়েছে অসীম ধৈর্য্য৷

 

 

কোনো ফ্যাশন ট্রেন্ড অনুকরণ না করেও স্টাইলিশ বাঙালি নারী
অন্যান্য যে কোনো দেশের নারীর মতো ফ্যাশন জগতের সব কিছু অন্ধ অনুকরনের স্বভাব বাঙালি নারীদের মধ্যে একেবারেই নেই। তারা ফ্যাশন ট্রেন্ডে বিশ্বাস রাখেন না কিন্তু স্টাইলিশ থাকতে বেশ পছন্দ করেন। সে কারনেই নিজের সকল বুদ্ধিমত্তা খাটিয়ে নিজেকে বেশ স্টাইলিশ উপায়ে উপস্থাপন করতে পারেন যে কোনো বাঙালি নারী যা তাকে করে তোলে আকর্ষণীয়।

 

 

 

নিজের সংস্কৃতিকে ভোলেন না বাঙালি নারীরা
সেই আদিকালের কোনো প্রাচীন সংস্কৃতি হোক কিংবা হোক একেবারে আনকোরা কোনো কিছু বাঙালি নারীরা সব কিছুকেই আপন করে নেন খুব সহজে। সেই প্রাচীনকালের নামকরা কোনো শিল্পী থেকে শুরু করে আজকে একেবারে নতুন কোনো শিল্পীর প্রতি তার একই ধরণের আগ্রহ রয়েছে। সাদা শাড়ী লাল পাড় পরে বৈশাখ উজ্জাপন এবং ওয়েস্টার্ন পোশাক পরে সন্ধ্যার কোনো পার্টিতে যাওয়ার এই দ্বৈত চারিত্রিক বৈশিষ্ট্য বাঙালি নারীদের মধ্যেই দেখতে পাওয়া যায়।

 

 

স্বাধীনচেতা এবং আত্মনির্ভরশীল বাঙালি নারী
একমাত্র বাঙালি নারীদেরই ২৩ বছরের মধ্যে বিয়ে করে ফেলার অনীহায় থাকতে দেখা যায়। যদিও অভিভাবকদের কারণে অনেক সময়েই তা সম্ভব হয় না। কিন্তু বেশীরভাগ বাঙালি নারীই আত্মনির্ভরশীল থাকতেই বেশি পছন্দ করেন। বিয়ে করে নিজের স্বাধীনতায় নিজের জীবনের ধরণ পরিবর্তনে অনীহা বাঙালি নারীদের মধ্যেই দেখতে পাওয়া যায়।

 

 

নারীবাদী বাঙালি নারী
বেশীরভাগ বাঙালি নারীরা নারীবাদী হয়ে থাকেন। নিজেদের বিপরীতে সামান্য শুনলে বাক্য তাদের রুদ্রমূর্তি ধারণ করতে বিন্দুমাত্র সময় লাগে না। নারী অধিকার নিয়ে ভাষণ পর্যন্ত তৈরি করতে ফেলতে পারেন বাঙালি নারী মাত্র ২ মিনিটে। এই বৈশিষ্ট্যটি কি অন্য কোথাও এভাবে নজরে পরবে আপনার? মোটেই নয়।

 

 

রান্নার শখ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই ধরুন৷ দেশ সামলানোর কঠিন দায়িত্ব পালনের মাঝেও রান্না ঘরে যেতে ভোলেন না তিনি৷ গত বছর ছেলের জন্য রান্না করার সময় তোলা তাঁর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিল৷ বাঙালি মেয়েরা রাঁধতে যে ভীষণ ভালোবাসেন!

 

 

ভ্রমণপ্রিয়
বাংলাদেশি কিংবা ভারতীয় বাঙালি নারীর গুণ কি আর অল্পতে জানানো যায়, বলুন? কিছু গুণ না হয় অজানাই থাক৷ তবে একটির কথা বলে শেষ করি, বাঙালি মেয়েরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসেন৷

 

 

শাড়িতে সবচেয়ে সুন্দর
বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে শাড়ি৷ সেই শাড়ি বাঙালি নারীর সৌন্দর্য্য ফুটিয়ে তোলে চমৎকারভাবে৷ বিভিন্নভাবে শাড়ি পরতে জানেনও তাঁরা৷ আর ‘উপহার হিসেবে শাড়ি’? – কোন বাঙালি মেয়ে না চায় বলুন?

 

 

উৎসব প্রেমী
বাঙালির বারো মাসে তেরো পার্বন৷ নববর্ষ, ঈদ কিংবা দুর্গা পূজা – সব উৎসবই যেন বাঙালি নারীর জন্য তৈরি৷ প্রতিটি উৎসবের সঙ্গে মানানসই পোশাক পরতে এবং সেই উৎসবের উপযুক্ত রান্নায় পারদর্শী তাঁরা৷ ডয়চে ভেলের পাঠক সুজন খানের কথায়, ‘‘বঙ্গের নারী লাজুক প্রকৃতির, কিন্তু যে কোনো উপলক্ষ্যেই প্রাণ খোলা হাসি উপচে পড়ে তাঁদের৷’’

 

 

‘নো ডায়েট’
বাঙালি নারী ‘ডায়েট’ করছেন, এমনটা বেশ বিরল৷ তাই খাওয়ার ব্যাপারে তাঁরা বেশ উদার৷ কথায় বলে না, মাছে-ভাতে বাঙালি? অবশ্য মাছ-ভাতের পাশাপাশি ফুসকা কিংবা চটপটি পেলে তো আর কথাই নেই৷ আসলে টক, ঝাল, নোনতা, মিষ্টি, এমনকি তেতোও পছন্দ এই নারীদের৷

 

 

অল্পতেই সন্তুষ্ট
বাঙালি মেয়েদের মুখে হাসি ফুটিয়ে তোলা কি খুব কঠিন? না৷ সকলেই জানেন যে, কাজটা সহজই৷ একটি লাল গোলাপ পেলে কিংবা প্রিয় রেস্তোরাঁয় নিয়ে গেলেই তাঁরা সন্তুষ্ট৷ ডয়চে ভেলের পাঠক রন্জু খালেদের মতে, বাঙালি নারীর মধ্যে ‘একইসাথে দৃঢ়তা ও নমনীয়তা এবং প্রজাপতির চপলতা’ রয়েছে৷

 

 

কাজল কালো চোখ
জীবনানন্দ দাসের ‘বনলতা সেন’ কিংবা রবি ঠাকুরের ‘কৃষ্ণকলি’ – বাঙালি নারীর কাজল কালো চোখের প্রশংসা পাবেন অনেক কবির কবিতাতেই৷ সত্যি বলতে কি, বাঙালি নারীর চোখ পুরুষকে টানে সবচেয়ে বেশি৷

 

 

বাকপটু
বাংলাদেশের কিংবা ভারতের মেয়েরা চুপ করে বসে আছেন – এমন দৃশ্য কল্পনা করাও কঠিন৷ তাঁরা কথা বলতে ভালোবাসেন৷ রান্না থেকে রাজনীতি – সব বিষয়েই একটা মতামত আছে তাঁদের৷ ডয়চে ভেলের পাঠক জিএনএস নয়নের কথায়, ‘‘নারী পুরুষের যে কোনো কষ্ট অতি সহজে ভুলিয়ে দিতে পারে৷ এই গুণই আমাকে মুগ্ধ করে, আবার সাথে অবাকও করে৷’’