,

সেহরি খাওয়া সুন্নত

20329নিউজ ডেস্ক : রোজার জন্য সেহরি খাওয়া সুন্নত ও সওয়াবের কাজ। অথচ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সময় মতো সেহরি খান না। আবার অনেকেই আছেন যারা সেহরি খাওয়াকে খুব একটা গুরুত্বের চোখে দেখেন না। কিন্তু এটা মোটেই ঠিক না।

সেহরি খাওয়ার বিষয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমরা সেহরি খাবে, এতে অনেক বরকত আছে।’ এছাড়াও-

১. পেট পুরে সেহরি খাওয়া জরুরি নয়। দুই বা এক লোকমা অথবা খেজুরের টুকরা কিংবা দুই/চার দানা খেলেও যথেষ্ট।

২. সুবহে সাদিকের পূর্বে রাতের শেষভাগে সেহরি খাওয়া মুস্তাহাব।

৩. যদি সেহরি খেতে বিলম্ব হয়ে যায় এবং প্রবল ধারণা হয় যে, ভোর হওয়ার পর কিছু পানাহার করেছেন, তবে এ অবস্থায় সন্ধ্যা পর্যন্ত পানাহার ত্যাগ করা এবং পরে ওই রোজা কাজা করা ওয়াজিব।

জেনে রাখা ভালো-

► সেহরি খাওয়া সুন্নত। পেটে ক্ষুধা না থাকলে দু-একটি খেজুর খেয়ে নেয়া উত্তম অথবা অন্য কোনো খাবার খেয়ে নেবেন। (হেদায়া : খ. ১, পৃ. ১৮৬)

► বিলম্বে সেহরি খাওয়া উত্তম। আগে খাওয়া হয়ে গেলে শেষ সময়ে কিছু চা বা পানি পান করলেও সেহরির ফজিলত অর্জিত হবে। (হেদায়া : খ. ১, পৃ. ১৮৬)

► সন্দেহ হয়, এমন সময় সেহরি খাওয়া মাকরুহ। (আলমগিরি : খ. ১, পৃ. ২০১)

► সঠিক ক্যালেন্ডারে সুবহে সাদিকের যে সময় দেয়া থাকে, তার দু-চার মিনিট আগে খানা বন্ধ করে দেবে। এক-দু মিনিট আগে-পিছে হলে রোজা হয়ে যাবে, তবে ১০ মিনিট পর খাওয়ার দ্বারা রোজা হবে না। (আপকে মাসায়েল : খ. ৩, পৃ. ২০১) কিন্তু মনে রাখতে হবে, শুধু ক্যালেন্ডারের ওপর নির্ভর করা উচিত নয়। কেননা অনেক সময় তাতে ভুলও হয়ে থাকে, তাই এ ব্যাপারে সতর্ক হওয়া দরকার।

► নিদ্রার কারণে সেহরি না খেতে পারলেও রোজা রাখতে হবে। সেহেরি না খেতে পারায় রোজা না রাখা অত্যন্ত পাপ। (বেহেস্তি জেওর : পৃ. ৩৫৩)

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ