কুমিল্লা-সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

jammনিজস্ব প্রতিবেক : জেলায় ভাদুঘর এলাকায় রাতে বৃষ্টির কারণে ডাইভারশন রাস্তার দুই পাশের মাটি সরে যাওয়ায় একটি ট্রাক আটকা পড়ে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সোমবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় চারঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় রাস্তার দু’পাশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

সকাল ৯টায় ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি সরালে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. সাইদুল ইসলাম খান জানান, রাতে বৃষ্টির কারণে ডাইভারশন রাস্তার দুই পাশের মাটি সরে যাওয়ার কারণে একটি ট্রাক আটকা পড়ে। যার কারণে রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে রাস্তা মেরামত ও আটক ট্রাকটি সরিয়ে যানবাহন  চলাচল স্বাভাবিক করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান