,

সব দলের আংশগ্রহণ চায় জাতিসংঘ

taranko55আগামী  জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ। শনিবার জাতিসংঘের বিশেষ দূত অস্কার তারানকো ফার্নান্দেজের সাথে বৈঠক শেষে এই কথা বলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফ।

তিনি সাংবাদিকদের বলেন, আগামী ৫ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারানকো সাংবাদিকদের সাথে কোনও কথা বলেননি।

 

এদিকে সরকার দলীয় জোটের প্রধান শরীক জাতীয় পার্টি নির্বাচন করবে না বলে ফের ঘোষণা দিয়েছে। পদত্যাগত্র জমা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েও আজ সময় পাননি। তাই  জাতীয় পাটি নেতা রুহুল আমিন হাওলাদার আগামীকাল রোববার সর্বদলীয় জোট থেকে তার দলের মন্ত্রীদের পদত্যাগ পত্র জমা দেয়ার ঘোষণা  দিয়েছেন।

 

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুিষ্ঠত হতে যাচ্ছে ৫ জানুয়ারী ২০১৪ সালে। কিন্তু নির্বাচনকালীন সরকার ব্যাবস্থা নিয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ইতোমধ্যে ১৮ দলীয় জোট নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও সরকারের থাকা ১৪ দলীয় জোট প্রধান বিরোধী জোটকে ছাড়াই নির্বাচন করবে বলে জানিয়েছে। এর প্রতিবাদে ধারাবাহিক ভাবে অবরোধ কর্মসুচী পালন করছে বিরোধী দলীয় জোট।  

 

এমনতাবস্থায় জটিলতা আরও তীব্র আকার ধারণ করায় সব দলের সাথে আলোচনার জন্য শুক্রবার রাতে ঢাকায় আসেন তারানকো। 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি