,

জাঁকজমকপূর্ণ বিয়ের খরচ যেভাবে সামলাবেন

HOLUDH_AZRIN_0710লাইফস্টাইল ডেস্ক : এলাহি বিবাহানুষ্ঠানের খরচ অনেক। সেই খরচ বহন করার ক্ষমতা বা ইচ্ছে থাকে না অনেকেরই। এখানে রইল ৮টি পরামর্শ যেগুলি আপনার বিয়ের বাজেট ম্যানেজের ক্ষেত্রে কাজে আসবে

বিয়ের খরচ সামলানোর সহজ উপায়:
১. নিজে উপার্জন শু‌রু করার পর থেকেই বিয়ের অনুষ্ঠানের জন্য অল্প অল্প করে টাকা জমাতে শুরু করুন। কতদিন পরে বিয়ে করবেন, আনুমানিক কত খরচ হতে পারে বিয়েতে— সেই বিষয়গুলো মাথায় রেখে টাকা জমানো শুরু করে দিন। বিয়ের সময় দেখবেন বিয়ের জন্য প্রয়োজনীয় বাজেট রেডি।

২. বাজেট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করে নিন। বাড়ি ভাড়ায় কত খরচ হবে, কত খরচ হতে পারে ক্যাটারারের পিছনে— এই সব হিসাব পাকা করে ফেলুন। অবশ্যই যাকে বিয়ে করতে যাচ্ছেন তার, এবং দুই পরিবারের সদস্যদের সঙ্গেও পরামর্শ করে নিন এই বিষয়ে।

৩. বছরের যেসব সময় বিয়ের পক্ষে ‘অফ সিজন’, বিয়ে করুন সেই সময়। খরচ এমনিতেই অনেক কমে যাবে।

৪. নিমন্ত্রিতদের তালিকা খুব ভেবেচিন্তে তৈরি করুন। আপনি কোন রাজা-বাদশা নন যে কয়েক হাজার মানুষকে আপনার বিয়েতে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। বরং নিজের সুবিধামতো সাধ্যমতো যতটা সম্ভব কম রাখুন নিমন্ত্রিতদের সংখ্যা।

৫‌. আজকের এই ডিজিটাল যুগে একগাদা খরচ করে বিয়ের কার্ড ছাপিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ জানানোর কোন মানে হয় না। ফোন, এসএমএস বা মেইল-এ সারুন নিমন্ত্রণ।

৬. আজকের দিনে কিন্তু বিয়ের গয়না, পোশাক-আষাক সবই ভাড়া পাওয়া যায়। কাজেই এগুলো কেনার বদলে ভাড়া নিয়ে কাজ চালিয়ে দিন। খরচ অনেকখানি কমে যাবে।

৭. খাদ্যের অপচয় করবেন না। নিমন্ত্রিতদের সংখ্যা মাথায় রেখে সুচিন্তিতভাবে খাবারের আয়োজন করুন। এতে খাবারের অপচয় আর খরচা— দুটোই কমবে।

৮. ফোটোগ্রাফার, ডিজে— এ সবের কি খুব প্রয়োজন রয়েছে? ভেবে দেখুন, ক্যামেরা তো আজকাল সকলের মোবাইলে। আর তাতে ছবিও তো মন্দ ওঠে না। তাহলে আর ফোটোগ্রাফারের পেছনে একগাদা টাকা খরচের দরকার কী? মোবাইল বা নিজের ডিজিটাল ক্যামেরাতেই ধরে রাখুন বিয়ের স্মরণীয় মুহূর্তগুলি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে