,

৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ রোজা

uk-school_15177_1465102729নিউজ ডেস্ক : উত্তর গোলার্ধের মুসলিমদের এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় না খেয়ে পবিত্র রমজান পালন করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে এ অঞ্চলে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

এবার প্রায় ২০ ঘণ্টা তাদের পানাহার থেকে বিরত থাকতে হবে। শীতকালে এ অঞ্চলের মুসলিমদের না খেয়ে থাকতে হয় আট ঘণ্টার মতো। ‘গত বছরও আমাদের এই পরীক্ষা দিতে হয়েছিল। কিন্তু এবার এটা আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে এটা আমাদের অভিজ্ঞতার অবিচ্ছেদ্য অংশ এবং বেশিরভাগ মুসলিম এটাকে দৃঢ়ভাবে মোকাবিলা করেন,’ বলছিলেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী মহাসচিব ইব্রাহীম মোগরা।

যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় উপোস থাকতে হবে স্কটিশ হাইল্যান্ডস ও আয়ল্যান্ডের বাসিন্দাদের।

এখানে সূর্য অস্ত যায় না বললেই চলে। যেটা হয় তা হল গোধূলি। যুক্তরাজ্যের সবচেয়ে উত্তরের ইনভার্নিস মসজিদের ট্রাস্টি এবং পেশায় চিকিৎসক ওয়াহিদ খান বলেন, ‘এসব সত্ত্বেও মুসলিমরা রোজা রাখতে বদ্ধপরিকর। এটা কঠিন মনে হলেও রোজা রাখা আসলে সহজ।’

গত বছর যুক্তরাজ্যের মুসলিমরা জাকাত ও সদকা মিলিয়ে প্রায় ১০ কোটি পাউন্ড বা ১১৪০ কোটি টাকা দান করেছিলেন।

এবার সেই রেকর্ড তারা ভাঙবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যের অন্যতম দ্রুত বিকাশমান দাতব্য হিউম্যান আপিলের প্রধান নির্বাহী ওসমান মকবুল বলেন, গত ৫ বছরে এখানে বার্ষিক অনুদান বেড়েছে ছয়গুণ। রমজানে অনুদান কয়েকগুণ বেড়ে যায়। দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে