লাল পোষাকে নারীদের রহস্য কি?

3-450x450লাইফস্টাইল ডেস্ক : নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা একটি চিরচরিত ব্যাপার। তবে সেই সাথে নারীর দেহে যদি থাকে লাল রঙ্গের কোন পোষাকতহলেতো কোন কথায় নেই। লাল পোশাক পুরুষ চোখে মহিলাদেরকে করে তোলে অনেক অনেক বেশী আকর্ষণীয় ও আবেদনময়ী। কিন্তুকখনও কি ভেবেছেন এর পিছনে কারণটা? এক গবেষণায় দেখা গিয়েছে, এই লাল রঙের পোশাকের সঙ্গে রয়েছে যৌনতার একটিপ্রত্যক্ষ সংযোগ। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটির একটি গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য।

হ্যাঁ, লাল পোশাকে মহিলারা হয়ে ওঠেন পুরুষের জন্য অনেক বেশী আকাঙ্ক্ষিত। তবে, কেবল সেই নারীরাই, যাদেরকে পুরুষেরা সুন্দরী মনে করেন৷ যাদের প্রতি আগে থেকেই একটু আগ্রহ ছিল। অর্থাৎ, লাল রঙ পরলেই কোন নারী আকর্ষণীয় হয়ে ওঠেন না কোন পুরুষের চোখে। বরং বলা ভালো, আকর্ষণীয় নারীদের যৌন আবেদন আরও বাড়িয়ে দেয় লাল রঙের পোশাক।

ইউরোপিয়ান জার্নাল অফ সোস্যাল সাইকোলজির গবেষক দলের প্রধান Steven G Young লিখেছেন, সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে নারী-পুরুষের যৌন মিলনে রঙের একটি বড় ভূমিকা আছে। যেহেতু নারীদের যৌন উত্তেজনার সঙ্গে গাল, ঠোঁট, গলা, বুক সহ অন্যান্য অঙ্গ রক্তাভ হয়ে যাওয়ার একটি সম্পর্ক আছে, তাই লাল রঙটি তাদেরকে আবেদনময়ী করে তোলে বিপরীত লিঙ্গের চোখে। পাশাপাশি পুরুষদেরকে আকর্ষণ করতে চাইলে লাল রঙ হতে পারে অব্যর্থ হাতিয়ার।

অন্যদিকে দেখা গিয়েছে, Heterosexual পুরুষেরা নারীদের লাল পোশাককে পছন্দ করছেন না। তবে সব মিলিয়ে অন্য সব রঙের চাইতে লালটিই মহিলাদের ক্ষেত্রে সবচাইতে আকর্ষণীয় প্রমাণিত। লাল পোশাক শুধু নয়, লাল ব্যাগ কিংবা ল্যাপটপের মত জিনিস বহন করাও কোন একটা বিচিত্র কারণে পুরুষদেরকে আকর্ষণ করে।

সিটি ইউনিভার্সিটির গবেষণায় এটাই দেখা যায় যে, সুন্দরীরা লাল পরিধান করলে পুরুষের চোখে তারা আরও বেশী আকর্ষণীয় হয়ে ওঠেন। তবে, পুরুষ দৃষ্টি যাকে অসুন্দর মনে করে, তাদের ক্ষেত্রে লাল পরিধান কোন প্রভাব ফেলে না৷

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা