,

পূবালী ব্যাংকের সিঁড়িতে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই

1464504871নিউজ ডেস্ক : ঝিনাইদহ শহরের পূবালী ব্যাংকের সিড়িতে রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানুল ফারুককে মাথায় গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, সকাল ১০টার দিকে রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানুল ফারুক ব্যাগ ভর্তি টাকা নিয়ে ব্যাংকে জমা দেয়ার জন্য সিঁড়ি দিয়ে দোতলায় উঠার সময় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে এ টাকা ছিনিয়ে নেয়। এরপর দুর্বৃত্তরা দু রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতার ও লুট হওয়া টাকা উদ্ধারের জন্য অভিযানে নেমেছে।

সদর হাসপাতালে ভর্তি আহত হাসানুল ফারুক জানান, তিনি সকালে ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য যান। ব্যাংকের সিঁড়ি দিয়ে দোতলায় উঠার সময় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ১০ লাখ ৮ হাজার টাকা ছিল।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন