,

জেনে নিন রূপ চর্চায় গোলাপ জলের কার্যকরী ব্যবহার

20403-boroলাইফস্টাইল ডেস্ক : রূপের যত্ন গোলাপ জলের গুণের কথা কে না জানে। ত্বক, চুল ভাল রাখতে রোজ ওয়াটারের জুড়ি মেলা ভার। ঠিক কী কী কাজ করে গোলাপ জল? ত্বক বা চুলের জন্য কেন এত ভাল? জেনে নিন ৮টি কার্যকরী ব্যবহার-

১। মুখে গোলাপ জল ছেটান- মুখে রোজ ওয়াটার ছেটালে চেহারায় ফ্রেশ ভাব আসবে। মেক আপ করার পর রোজ ওয়াটার ছিটিয়ে নিলে মুখে ভাল বসবে মেক আপ।

২। ফেশিয়াল ক্লিনজার- যে কোনও ধরনের ত্বকের জন্যই রোজ ওয়াটার ভাল ক্লিনজার। হালকা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এ বার এক টেবিল চামচ রোজ ওয়াটারের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন।

৩। রুক্ষ চুল- রোজ ওয়াটার ও গ্লিসারিন সম পরিমাণ মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোর সাহায্যে মাথার তালুতে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট মাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু করুন।

৪। ক্লান্ত চোখ- চোখ যদি ক্লান্ত, ফোলা ফোলা দেখতে লাগে তবে বরফ ঠান্ডা গোলাপ জলে তুলো ভিজিয়ে চোখের ওপর লাগিয়ে রাখুন ১০ মিনিট। চোখের ফোলা ভাব, লাল ভাব কমে যাবে।

৫। অ্যাকনে- এক টেবিল চামচ রোজ ওয়াটার, এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে অ্যাকনের ওপর লাগিয়ে ৩০ মিনিট রাখুন। পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন। যে কোনও ভাল ফেস প্যাক গোলাপ জলে গুলে মুখে লাগালেও উপকার পাবেন।

৬। ফেশিয়াল টোনার- ত্বক পরিষ্কার করার পর বরফ ঠান্ডা গোলাপ জলে তুলো ভিজিয়ে সারা মুখে লাগিয়ে নিন। রোজ ওয়াটার হাল্কা অ্যাস্ট্রিঞ্জেন্টের কাজ করে।

৭। ত্বকের ট্যান দূর করে- দুই টেবিল চামচ ময়দার সঙ্গে লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।

৮। মেক আপ রিমুভার- গোলাপ জলের মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় নিয়ে আলতো করে মেক আপ তুলতে পারেন। মেক আপ তোলার পাশাপাশি ত্বকে পুষ্টিও জোগাবে এই মিশ্রণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে