,

বাসা পাল্টানোর সময় খেয়াল রাখুন এই ৫ বিষয়!

 

 

লাইফস্টাইল ডেস্ক :বাসা পাল্টানো ভীষণ ঝামেলার কাজ। আবার আনন্দেরও বটে। নতুন বাসায় সবকিছু গুছিয়ে শুরু করার আনন্দ আছে। তবে এক বাসার জিনিস অন্য বাসায় নিয়ে যাওয়াটা বেশ কষ্টদায়ক। কিন্তু আপনি চাইলেই সহজ কিছু উপায়ে পুরাতন বাসার মালামাল নতুন বাসায় নিয়ে যেতে পারেন। উপায়গুলোর কথা জানিয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাফস্টাইল বিভাগ।

home-700x336

* ঘর পাল্টানোর আগে অনেকগুলো বড় কাগজের বাক্স কিনে আনুন। যখন বাক্সে ঘরের জিনিস ভরে ফেলবেন, তখন এর ওপরে নাম লিখে ফেলুন। যাতে খোলার সময় সহজেই বুঝতে পারেন কোন রুমে রাখবেন এবং কী কী রাখবেন।

 

* বাসা যদি নিজের হয়, তাহলে বাসাটি যখন পুরোপুরি তৈরি হবে, তখনই সেই বাসায় যাওয়ার চেষ্টা করুন। অনেক সময় দেখা যায়, কোনো একটা রুমের রং করা বাকি আছে কিংবা একটি বাথরুমে এখনো সব কল লাগানো হয়নি অথবা বসার ঘরের সিলিং এখনো শেষ হয়নি এমন অবস্থায় কেউ কেউ নতুন বাসায় উঠে যান। এতে মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে। এত দিন যেহেতু অপেক্ষা করেছেন, আর না হয় কয়টা দিন বেশি অপেক্ষা করুন। সব ঠিকঠাক হয়ে গেলে নতুন বাসায় উঠুন।

 

* একেক রুমের মালামাল একেকটি বাক্সে ভরে ফেলুন। তাহলে নতুন ঘর গোছানোর সময় সবকিছু হাতের কাছে পাবেন। আর ঝামেলাও কম হবে।
* নতুন বাসায় প্রথমেই সব রুমের খাটগুলো লাগিয়ে ফেলুন। কারণ, এর ওপর কাপড় রেখে আলমারি অনেক দ্রুত গোছাতে পারবেন।

* কাচের মালামালগুলো নিজেই বহনের চেষ্টা করুন। না হলে মাল টানার লোকদের কাছে দিলে ভেঙে ফেলতে পারে। এমনকি প্রয়োজনীয় কাগজপত্র, গয়না ও টাকা-পয়সাও নিজের কাছেই রাখুন। না হলে হারানোর আশঙ্কা থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে