,

বেশিরভাগ বন্ধুত্বেই ‘ছেলেটি’ মেয়েটির প্রেমে পড়ে!

 

 

লাইফস্টাইল ডেস্ক :পুরুষ ও নারীর সম্পর্ক কি শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ থাকে? বেশির ভাগ গবেষণায় দেখা যায়, বিপরীত লিঙ্গের কারো সঙ্গে দীর্ঘ সময় শুধু বন্ধুরূপে থাকা সম্ভব হয় না। যদি বিপরীত লিঙ্গের কারো সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয়।সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পুরুষ ও নারীর মধ্যে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকে এমন ঘটনা খুব বিরল। তবে যদি অনেক বন্ধুরা মিলে দল বেঁধে থাকে, যেখানে সবাই মিলে সিনেমা দেখতে যাওয়া, খাওয়া, ঘুরতে যাওয়া হয় সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। কারণ তখন আপনার মন বন্ধুদের সেই ভিড়ের মাঝেই আবদ্ধ থাকে।

bg-702x336

লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে পুরুষ ও নারীর সম্পর্কের কিছু দিক তুলে ধরা হয়েছে। চলুন দেখে নিই দিকগুলো-

১. বেশির ভাগ নারী পুরুষদের শুধু ‘বন্ধু’ ভাবতে পারে। অপরদিকে পুরুষরা বেশির ভাগ সময় নারী বন্ধুটির প্রেমে পড়ে যায়।

২. অনেক পুরুষ গোপনে নারী সঙ্গীকে ভালোবেসে ফেলে। এমনকি অনেক ক্ষেত্রে শারীরিক সম্পর্কে জড়ানোর কথাও ভেবে থাকে।

৩. কিছু গবেষণায় দেখা গেছে পুরুষ ও নারীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ লাভজনক। কারণ একজন নারীকে তার আরেক নারী বন্ধুর চেয়ে পুরুষ সঙ্গী ভালো বুঝতে পারে। নারীরাও তাদের নানা কথা পুরুষ বন্ধুদের সঙ্গে আলোচনা করতে তৃপ্তি অনুভব করে।
৪. হ্যাঁ, পুরুষ ও নারী শুধু বন্ধু হতে পারে। কিন্তু মাঝে মাঝে শুধু বন্ধু হয়ে থাকা কঠিন হয়ে পড়ে যখন দুজনের মধ্যে একজন অনেক আকর্ষণীয় হয়।

৫. অনেক গবেষণায় এসেছে নারী-পুরুষের সম্পর্ক বন্ধুত্ব দিয়েই শুরু হয় এবং একপর্যায়ে তা ভালোবাসায় পরিণত হয়।

৬. পুরুষ সঙ্গী আপনাকে শুধু ভালো বন্ধুই মনে করে নাকি এর চেয়ে বেশি কিছু তা জানার সবচেয়ে সহজ উপায় হলো আপনার প্রতি তার আচরণ কেমন?

৭. যদি কোনো মানুষ নিজের ভালোবাসার অনুভূতি প্রকাশের চেষ্টা বারবার করে, আপনার সঙ্গে ঘনঘন দেখা করতে যায়, আপনাকে প্রেমময় বার্তা দেয় তাহলে বুঝতে হবে সে বন্ধুত্বের বাইরেও কিছু ভাবছে আপনাকে নিয়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে