দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

rain ব্রাহ্মণবাড়িয়ায় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এ শিলাবৃষ্টিতে কোনো ফসলহানী হয়নি।

শুক্রবার দুপুরের কাঙ্ক্ষিত এ বৃষ্টি শুরু হয়। এতে গরমের তীব্রতা ও অস্বস্তিকর অবস্থার কিছুটা হলেও লাঘব হয়েছে বলে জানান এলাকাবাসী।

দুপুর তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত একটানা চলে বৃষ্টি। জেলা শহর ছাড়াও সরাইল, আশুগঞ্জ, নবীনগর, নাসিরনগর ও আখাউড়াসহ বিভিন্ন উপজেলায় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়। জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কৃষক মো. হাবিব মিয়া জানান, শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও এ বৃষ্টিতের তেমন কোনো ক্ষতি হয়নি। বরং লোডশেডিংয়ের কারণে বোরো জমিতে সেচ দিতে না পারায় এ বৃষ্টি আশির্বাদ হয়েছে।


অপর এক চাষী শাহাদাত হোসেন জানান, অনেকদিন পর বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কমেছে। তবে আরো বেশি সময় ধরে বৃষ্টি হলে আরো ভাল লাগত।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান