,

পেশাজীবীদের জীবনসঙ্গী পেতে সিভি ডেটিং!

businessলাইফস্টাইল ডেস্ক : পেশাগত ভিন্নতার কারণে অনেক দম্পতির মধ্যে নানা ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। আর এসব টানাপোড়েনের কারণে অনেক সময় তৈরি হয় সম্পর্ক ছিন্ন হওয়ার মতো ঘটনাও। স্বামী-স্ত্রী যদি একই পেশার মানুষ হয় তখন নিজেদের মধ্যে অনেক অপ্রত্যাশিত ঝামেলা এড়ানো সম্ভব। আর এই কাজটি করে চলেছেন বিজনেস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো। যেখানে অবিবাহিত পেশাজীবীরা নিজেদের পেশার সঙ্গে মিল রেখে সঙ্গী খুঁজতে বিজনেস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে জীবন বৃত্তান্ত স্ক্রিনিং করছেন। এই প্রবণতাকে বলা হয় সিভি ডেটিং। শিক্ষাগত যোগ্যতা, চাকরির প্রোফাইল, ক্যারিয়ারের সামঞ্জস্যতার ভিত্তিতে তরুণ পেশাদারদের একত্র করার কাজটি করছে এসব সাইটগুলো।

ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী শেফালী গুপ্তা এই ধরনের ডেটিং সাইটের প্রতি তার সমর্থন ব্যক্ত করে বলেন, অন্যান্য ডেটিং অ্যাপস এবং সাইটে একজন ব্যক্তি যদি নিজে থেকে সঠিক তথ্য ও ছবি প্রদান না করে তাহলে আপনি তার সম্পর্কে সঠিক তথ্য জানার সু্যোগ পাচ্ছেন না। কিন্তু সিভি ডেটিং-এ একজন ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত করে। বিজনেস নেটওয়ার্কিং সাইটগুলোতে একজন ব্যক্তির শিক্ষা, চাকরির ইতিহাস, দক্ষতা, ভাষা এমনকী তার শখ সম্পর্কে জানতে পারেন। ম্যাচ মেকিং বা ঘটকালির সাইটের চেয়ে এই ধরনের সাইট ব্যবহারে ব্যস্ত পেশাজীবীদের সময় সাশ্রয় হয়।

মিডিয়া পেশাদার অরজিৎ ঘোষ বলেন, আমি চাকরির সময়সীমা সকাল ৯টা থেকে ৫টা নয়। আমার কাজের সময়টা অত্যন্ত অনিশ্চিত। কোন দিন কয়টা পর্যন্ত কাজ করতে হবে তা আগে থেকে নির্ধারিত করা থাকে না। তাই আমার মনে হচ্ছে, এই ধরনের একটি ডেটিং প্ল্যাটফর্ম খোঁজা বুদ্ধিমানের কাজ হবে। যেখান থেকে একই পেশার কাউকে খুঁজে নিতে পারব। যে নাকি আমার কাজের চ্যালেঞ্জগুলো বুঝবে এবং জীবনটাকে সহজ করবে।

বিজ্ঞাপন এজেন্সিতে কর্মরত চ্যান্টেলে ডি’ সুজা বলেন, আমি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং সেই অনুযায়ী কাজ করছি। ক্যারিয়ারের নির্দিষ্ট একটি লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি। বিজনেস ডেটিং সাইটে জীবন বৃত্তান্তে সবই দেয়া আছে। আশা করি, অনুরূপ আকাঙ্ক্ষার কাউকে খুঁজে পাবো। এতে করে আমার মূল্যবান সময় বেঁচে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে