,

চাতলপাড়ে আশার দলনেত্রীদের নেতৃত্ব বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

nasir-nagorপ্রতিনিধি :: উপজেলার আশার পরিচালিত ব্রাঞ্চ সমূহের দল নেত্রীদের জন্য প্রথমবারের মত নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়নের লক্ষ্যে দলের সভানেত্রী ও ম্যানেজারদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট আশার প্রশিক্ষণ কর্মসূচীর  আওতায় উপজেলার চাতলপাড় ব্রাঞ্চের ২৫ জন দলনেত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার চাতলপাড় আশার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 



নাসিরনগর আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার কবির আহমেদ।  প্রশিক্ষণ কর্মশালায়  ২৫টি সমিতির দলনেত্রী অংশগ্রহন করেন। 



কর্মশালায় আশার পরিচালিত দলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে দলের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দলকে ভাল দলে পরিণত করা,দলীয় নীতিমালা,শৃংঙ্খলা নির্ধারন,দলীয় শৃংঙ্খলা বজায় রাখতে তাদের ভূমিকা,ভাল নেতার গুনাবলী,করণীয়,বর্জনীয়,আচরণ ব্যাখ্যা,কমিটি গঠন ও তার নীতিমালা অনুসরন,ক্ষুদ্র ঋণ ব্যবহারে প্রয়োজনীয় দক্ষতা,সদস্যদের অধিকার ও কর্তব্য,সংস্থার সুযোগ সুবিধা ও ঋণ ও সঞ্চয়ের নিয়মাবলী ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে