,

৫টি উপায় গরমে দিনভর সতেজ থাকার

লাইফস্টাইল ডেস্ক : ১. গরম কালে বেশি কেমিক্যালের ব্যবহারে ত্বকে প্রভাব পড়ে। চেষ্টা করুন অরগ্যানিক সাবান, অরগ্যানিক ফেস ওয়াশ ব্যবহার করতে। স্নানের সময় আয়ুর্বেদিক সাবান ব্যবহার করুন। গরমে ঘামের ফলে শরীরে জমা ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হবে। ফল বা নিম জাতীয় ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন দিনে ২ বার।

hot-rosewater--700x336

২. গরম কালে সতেজ থাকার সবথেকে বড় উপায় প্রচুর জল খাওয়া। সারাদিন ফলের রস, ডাব খেতে থাকুন। এর ফলে শরীরে জলের সমতা বজায় থেকে স্বাস্থ্য সতেজ লাগবে। যার প্রভাব পড়বে আপানরা চেহারাতেও।

৩. কলকাতায় গরমে সবথেকে বেশি সমস্যা হয় অতিরিক্ত ঘামের কারণে। অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে জল বেরিয়ে গিয়ে ক্লান্ত লাগে শরীর। অনেকে আবার ভোগেন অতিরিক্ত ঘামের দুর্গন্ধে। ঘাম ও দুর্গন্ধের হাত থেকে রেহাই পেতে ডায়েটে রাখুন প্রচুর শাকসবজি ও ফল। বিশেষ করে শশা। গরম কালে নিয়মিত ফল, শশা খাওয়ার ফলে ঘাম কমবে, জল তেষ্টাও কম পাবে। ঘামের দুর্গন্ধও কম হবে।
৪. গরম কালে সুতির জামা কাপড় পরার চেষ্টা করুন। গরমে সুতির থেকে ভাল ফেব্রিক আর কিছুই হতে পারে না। সুতি শুধু হালকা নয়, শরীরের পক্ষেও ভাল। সেইসঙ্গেই খেয়াল রাখুন হালকা রঙের জামা কাপড় পরার দিকে। সাদা বা যে কোনও হালকা শেড পরলে গরম কম লাগবে। চেহারায় ফ্রেশনেসও থাকবে।

৫. গরম কালে ব্যাগে রাখুন রোজ ওয়াটার স্প্রে, অ্যালোভেরা জেল, ওয়েট টিস্যু জাতীয় জিনিস। যখনই ক্লান্ত লাগবে ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিয়ে রোজ ওয়াটার স্প্রে করে নিন বা অ্যলোভেরা জেল লাগিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ