,

শ্রীমঙ্গল থেকে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী বিজয়নগরে গ্রেপ্তার

arrestসিলেটের শ্রীমঙ্গল জিআরপি পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে আসা এক মাদক ব্যবসায়ীকে ৩ মাস পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন-(২৫)। তিনি নলগরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে। তবে হ্যান্ডকাপটি উদ্ধার করা যায়নি।
পুলিশ জানায়, গত জুলাই মাসের ৮ তারিখ ৫ কেজি গাঁজা নিয়ে ট্রেনযোগে মৌলভী বাজার যাওয়ার পথে শ্রীমঙ্গল এলাকায় তাকে গ্রেপ্তার করে জিআরপি পুলিশ। পরে সে হ্যান্ডকাপ নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। গতকাল রবিবার দুপুরে আনোয়ার হোসেনকে নলগরিয়া গ্রামের একটি মাদকের আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, আমরা হ্যান্ডকাপ নিয়ে পাালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় একাধিক মাদকের মামলা আছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, আনোয়ার হোসেন ৩ মাস পূর্বে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায়। গতকাল রবিবার তাকে বিজয়নগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর