বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজে ভালো সেলফি তোলার কৌশল

 

 

লাইফস্টাইল ডেস্ক :এখন তো সেলফির যুগ৷ ফেসবুক সহ একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুললেই দেখা যায় নানা ধরনের হরেক মুডের সেলফি ছবি৷কিন্তু সব সময় সব সেলফি ভালো হয় না৷ ভালো সেলফি তুলতে হলে কিছু টেকনিক অবলম্বন করা
প্রয়োজন৷টেকনিক ঠিক ঠিক অনুসরণ করলেই খুব সহজে ভালো সেলফির অধিকারী হবেন আপনিও৷ তেমনই কিছু সেলফি টেকনিক বাতলাচ্ছি আমরা৷মেকআপের ব্যাপারে সাবধান থাকুন

pic-300x183@2x

সেলফিতে মুখের একেবারে সামনে থেকে ছবি তোলা হয়৷ সেইজন্য মেক আপের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে৷এমনভাবে মেক আপ করতে হবে, যা আপনার ত্বকের সঙ্গে মানানসই৷অতিরিক্ত মেক আপে আপনি কোনো দিন ভালো সেলফি তুলতে পারবেন না৷ তাই মেকআপ করার সময় সতর্ক থাকতে হবে৷

 

ব্যাকগ্রাউন্ডে নজর দিন
অনেক সেলফিতে দেখা যায়, আপনাকে সুন্দর দেখাচ্ছে বটে, কিন্তু সেলফির ব্যাকগ্রাউন্ডটি খারাপ৷এই কারণে পুরো সেলফিটিই নষ্ট হয়ে যায়৷ তাই সেলফি তোলার আগে ব্যাকগ্রাউন্ডটি ঠিকঠাক আছে কি না, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে৷

 
নিজেকে স্লিম দেখানোর কৌশল খাটান
আপনার ওজন যদি বেশি হয়, তাহলে আপনাকে ছবিতে রোগা দেখানোর কৌশলটি শিখতে হবে৷ আপনার ওজন যদি বেশি হয়, অর্থাৎ আপনি যদি মোটা হন, তাহলে কিন্তু কখনই ভালো সেলফি উঠবে না৷ সেক্ষেত্রে সেলফিতে নিজেকে রোগা দেখানোর জন্য একটু উপর (মাথার উপর দিকে মোবাইল রেখে) থেকে ছবি তুলতে পারেন৷ ছবি উঠলে দেখবেন, আপনাকে অনেক বেশি রোগা দেখাচ্ছে৷

 

আলোর ব্যবস্থা করুন
মুখের উপর আলো না পড়লে একেবারেই সুন্দর দেখাবে না সেলফি৷সকালের আলো অথবা বিকেলে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তের সূর্যালোক বা ‘কনে দেখা আলো’ সেলফি তোলার জন্য একেবারে আদর্শ৷

 

মানানসই মুখভঙ্গি
সেলফি মানেই মুখ বিকৃত করা নয়৷ আগে দেখে নিন, মুখের ঠিক কোন ভাবে আপনাকে বেশি মানায়৷ তবে সেলফি তোলার সময় চুপচাপ না থেকে, একটু অন্য রকম করা, যেমন সারপ্রাইজ হওয়ার ভঙ্গি, কিংবা একটু জিভ বের করে মজা করা, এগুলি আপনি করতেই পারেন৷

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত