বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুত্বের সম্পর্ক ফাটল ধরে যে ৯ কারণে!

 

 

লাইফস্টাইল ডেস্ক : ‘হাত বাড়ালেই বন্ধু’ কথাটা ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে। নাগরিক জীবনের ব্যস্ততা ছাপিয়ে যেক’টি সম্পর্ক বেঁচে ছিল আপনার জীবনে, তা-ও কেমন যেন ফিকে হয়ে আসছে। কিন্তু কেন এমন হয়? এক সময় যাঁদের আপন ভেবে পাশে টেনে নিয়েছিলেন তাঁরা কেন হারিয়ে যায়? প্রায় প্রতিটি মানুষের জীবনেই এ রকম কমবেশি সম্পর্ক ছিল। কী করে যেন হারিয়ে গিয়েছে সেই সব বন্ধুরা। জেনে নিন এমন ৯টি কারণ।

image-3-700x336

* বন্ধুদের মধ্যে কোনও এক জন অপরের থেকে বেশি সফল হলেও বিপদ। ইনসিকিওরিটির ফলে ভেঙে যেতে পারে সম্পর্ক।

* বন্ধুত্ব যতই গাঢ় হোক না কেন, জীবনের বিভিন্ন সময়ে সবারই গুরুত্ব বদলে যেতে থাকে। সম্পর্কের ভিড় ছাপিয়ে হয়তো বড় হয়ে ওঠে অফিসের কাজ। ফলে তার প্রভাব পড়ে বন্ধুত্বেও।

* যে কোনও সম্পর্ক টিকিয়ে রাখতেই প্রচেষ্টার প্রয়োজন। বন্ধুত্বের ক্ষেত্রেও এ কথাটা খাটে। সামানাসামনি না হলেও দিনের পর দিন বন্ধুর সঙ্গে যোগাযোগ না করলে নষ্ট হতে পারে সম্পর্ক।

* দু’জন বন্ধুর মধ্যে এক জন অপর কারও প্রেমে পড়লেও নষ্ট হতে পারে বন্ধুত্ব।

* অনেক সময় আপনার কোনও সিদ্ধান্তে বড় বাধা হয়ে দাঁড়ায় বন্ধু। দুঃসময়ের নিজের পাশ থেকে বন্ধুরা সরে গেলে তার প্রভাব পড়ে সম্পর্কে।
* ইগোর কারণেও সম্পর্ক ভেঙে যেতে পারে। দু’জনের মধ্যে কেউই সম্পর্ক বাঁচাতে আগ্রহী না হলে তা কিছুতেই টেকে না।

* পজেসিভনেসের ফলে অনেক সময় হারিয়ে যায় বন্ধুত্ব। সম্পর্কের মধ্যে এতে শুধু তিক্তটাই তৈরি হয়।

* জীবন তো সদাই পরিবর্তনশীল। বন্ধুত্বের সম্পর্কেও তাই বদল ঘটে। যে জন্য এক সময় কাউকে বন্ধু বলে মনে হয়েছিল, তা-ই কখনও সখনও বিরক্তিকর হয়ে ওঠে।

* তুচ্ছ কারণে হয়তো আপনার সঙ্গে বন্ধুর মনোমালিন্য হয়েছিল। দু’জনের কেউই তা নিয়ে মন খুলে কথা বলেননি। এতেও কিন্তু ভেঙে যায় বন্ধুত্ব।