জিন্সের প্যান্ট দিয়ে বাড়িয়ে নিন রেজার ব্লেডের ধার!

6469464লাইফস্টাইল ডেস্ক : অফিসে যাওয়ার সময় হয়ে গেল। এমনিতেই হাতে আর বেশি সময় নেই। তার উপর দাঁড়ি কাটতে গিয়ে দেখলেন রেজারের ব্লেডের ধার কমে গিয়েছে। কেমন রাগটাই না হয় বলুন তো! মাথার ভিতরটা মুহূর্তের মধ্যে যেন মাইক্রোআভেন! এই বার আবার পাড়ার দোকানে দৌড়তে হবে। কাহাতক আর এই ঝামেলা সহ্য করা যায়! তার উপর এই ডিসপোজাল রেজারের ব্লেডগুলোর ধারও বেশি দিন থাকে না। রেজারের ব্লেড কিনতে কিনতেই যেন পকেট গড়ের মাঠ। খবর-আনন্দবাজার

মোক্ষম সময়ে রেজারের ব্লেডের ধার কমে যাওয়া নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছেন আপনি। আর চিন্তা নেই। একটি ছোট্ট কৌশলেই রেজারের ব্লেডের ধার আবার ফেরত নিয়ে আসতে পারেন আপনিও। শেভ করার সময় হঠাৎ করে রেজারের ধার কমে যাওয়া যেমন ঝামেলার। তেমনিই ভোঁতা ব্লেড দিয়ে শেভ করাটাও যন্ত্রণাদায়ক। কী করবেন? উপায়টা কিন্তু খুবই সোজা।

রেজারের ব্লেডের ধার তৎক্ষণাৎ বাড়িয়ে তুলতে পারেন পুরনো জিনসের সাহায্যে। জিনসের প্যান্টের উপর থেকে নীচে পর্যন্ত রেজার ব্লেডটি বার কুড়ি চালিয়ে দিন। দেখবেন ব্লেডের ধার বেড়ে গিয়েছে এক্কেবারে ম্যাজিকের মতো। এই ভাবে আরও কয়েক দিন ভোঁতা হয়ে যাওয়া রেজার ব্লেড অনায়াসেই ব্যবহার করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা