বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারে ত্বকের রুক্ষতা দূর!

 

লাইফস্টাইল ডেস্ক : রুক্ষতার কারণে ত্বকে অনেক দ্রুত বলিরেখা পড়ে। যার ফলে বয়স্ক মনে হয়। এই বলিরেখা দূর করতে চাইলে আগে আপনার ত্বকের রুক্ষতা দূর করতে হবে। এ ক্ষেত্রে বেকিং সোডা ও লেবুর রস ব্যবহার করতে পারেন। এই উপাদান দুটি অতিরিক্ত শুষ্কতা দূর করে ত্বক নরম ও মসৃণ করে।

Soda-Lebur-Rosh

ত্বকের রুক্ষতা দূর করতে বেকিং সোডা ও লেবুর রস ব্যবহারের নিয়ম দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

যা যা লাগবে

বেকিং সোডা, লেবুর রস ও পানি। বেকিং সোডা ত্বকের মরা কোষ ও ময়লা দূর করে ত্বক নরম করে। এ ছাড়া এই উপাদানটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বেশ কার্যকর। অন্যদিকে লেবুর রস কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি বাটিতে এক চা চামচ বেকিং সোডা, এক চা চামচ লেবুর রস ও সামান্য পানি মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার পুরো মুখে লাগিয়ে কিছুক্ষণ হালকাভাবে ম্যাসাজ করুন। এরপর ১০ মিনিট অপেক্ষা করুন। এখন হালকা গরম পানি ও মাইল্ড সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন, অনেক দ্রুত ত্বকের রুক্ষতা দূর হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত