,

মেয়েদের মধ্যে যে গুণগুলো ছেলেরা খুঁজে বেড়ায়!

 

 

লাইফস্টাইল ডেস্ক : পছন্দ ভীষণভাবেই ব্যক্তি নির্ভর। এক এক জনের এক এক রকম পছন্দ। কেউ যেমন শান্ত স্বভাবের মেয়েদের বেশি পছন্দ করেন, তো কেউ আবার দুষ্টু মিষ্টি মেয়েদের। তবে খুব ভুল না হলে ছেলেদের কমন কিছু চাহিদা থাকে যা তাঁরা নিজের গার্লফ্রেন্ড বা বউয়ের মধ্যে খুঁজে থাকেন।

love-2-700x336

কী সেগুলো? মেয়েদের কোন কোন গুণ সাধারণভাবে বেশি পছন্দ করেন ছেলেরা? দেখে নিনঃ

* সাধারণত ছেলেরাই বেশি খেলাধূলার খবর রাখেন। স্পোর্টসের খোঁজ খবর রাখা মেয়েদের তাই ছেলেদের বেশ পছন্দ।

* প্রাণোচ্ছ্বল, জীবনী শক্তিতে ভরপুর মেয়েদের ছেলেরা অনেক বেশি পছন্দ করেন।

* নিজের প্রতি বিশ্বাস থাকাটা জরুরি। তাতে যেমন যে কোনও সিদ্ধান্ত সহজেই নিতে পারা যায়, তেমন ছেলেদের পছন্দের তালিকায়ও আসা যায়।

* কথায় কথায় রেগে গিয়ে গাল ফুলিয়ে বসে থাকা মেয়েদের নাকি ছেলেরা মোটেই পছন্দ করেন না। বুদ্ধিমতী, হাসিখুশি এবং একই সঙ্গে ভাল সেন্স অফ হিউমার- এই সব গুণগুলোই তো নিজের গার্লফ্রেন্ড-র মধ্যে খোঁজেন ছেলেরা।

* যতই বড় হয়ে যাক না কেন একটু আধটু খামখেয়ালিপনা বেশিরভাগ ছেলেই পছন্দ করে থাকেন। তাই বারেবারেই রোমাঞ্চের সন্ধানে তাঁরা ছুটে যান। তাই একেবারে ধীর, স্থির, শান্ত স্বভাবের নয় বরং রোমাঞ্চ প্রিয় মেয়েদেরই পছন্দ করেন অনেক ছেলে।

* গার্লফ্রেন্ডের মধ্যে ঠোঁট, চোখ, মুখ, ভ্রু সব কিছু কিন্তু নিখুঁত খোঁজেন না ছেলেরা। অর্থাৎ প্রেমিকা খুব সুন্দরী হবে তা কিন্তু নয়। তাই ছেলেদের চোখে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য অহেতুক বেশি সাজগোজের প্রয়োজন নেই। বরং সিম্পল থাকুন।
* কেউ মেয়েদের শাড়িতে দেখতে পছন্দ করেন তো কেউ সালোয়ার কেউ বা জিনস। প্রত্যেক ছেলের পছন্দ আলাদা তো হবেই। কিন্তু একটা বিষয়ে অনেকেই একমত হবেন। মেয়েরা যা পোশাকই পড়ুন না কেন তাঁরা যেন তাতে স্বাচ্ছন্দ হন এবং পোশাক নিয়ে নিজের প্রতি সতর্ক থাকেন।

* বাড়ি ফিরে সুস্বাদু খাবার খেতে কে না পছন্দ করেন? খাদ্য রসিক বাঙালির তো খাবারের নাম শুনেই জিভে জল চলে আসে। বউ বা প্রেমিকার মধ্যেও তাই ছেলেরা ভাল রাঁধুনীর খোঁজ করেন বৈকি।

* মেয়েরা নাকি অল্প স্বল্প ন্যাকামি না করলে মানায় না। তা বলে বেশি ন্যাকামি কিন্তু ছেলেরা মোটেই পছন্দ করেন না। ন্যাকামি একটু সীমার মধ্যে রেখে করাই ভাল।

* যাঁরা মিথ্যা বলেন। তাঁদের কেউই পছন্দ করেন না। মিথ্যার উপর ভিত্তি করে কিছুই গড়ে ওঠে না। আপনিও কি তাই করেন? তাহলে পছন্দের মানুষটির পছন্দের তালিকায় ঢুকতে এই অভ্যাসটি বদলে ফেলুন।

* হাসিখুশি মানুষ দেখতে কার না ভাল লাগে! হাসিখুশি মানুষদের পাশে থাকলেও কেমন যেন মনটা ভাল হয়ে যায়। তাই না? বেশিরভাগ ছেলে তাই হাসিখুশি গার্লফ্রেন্ডই চান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ