বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ই-সিগারেট সাহায্য করে ধূমপান ছাড়তে 

 

 

লাইফস্টাইল ডেস্ক : ধূমপায়ীদের জন্য ই-সিগারেট সরবরাহের আহ্বান জানিয়েছে একদল বিশেষজ্ঞ শরীরবিদ। তাদের ভাষ্য, ই-সিগারেট ধূমপান ছাড়তে সাহায্য করবে।
যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিশিয়ানস দাবি করেছে, ধূমপানে এবং তা ত্যাগ করতে ই-সিগারেট তুলনামূলক ‘অনেক বেশি নিরাপদ’।
২০০ পৃষ্ঠার এক প্রতিবেদনে প্রতিকার ও পরিমাপকের দিক উল্লেখ করে বিশেষজ্ঞ শরীরবিদরা দাবি করেছেন, ই-সিগারেট গ্রহণে লাখো মানুষের জীবন বেঁচে যেতে পারে। তবে ই-সিগারেট ধূমপানের অভ্যাসের নতুন মাধ্যম হয়ে দাঁড়ায় কি না, তা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

JrknUziVjQvv

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
শরীরবিদরা যুক্তরাজ্যের অবস্থা বিবেচনায় নিয়ে বলেছেন, যুক্তরাজ্যে ই-সিগারেটকে ব্যক্তিকে কিনতে হয়। ফলে ই-সিগারেট ধূমপানের অভ্যাসের নতুন মাধ্যম হয়ে উঠবে না হয়তো।তবে শরীরসম্পর্কীয় চিকিৎসাবিজ্ঞানীরা আরো বলছেন, ধূমপান ছেড়ে দেওয়ায় সাহায্য করতে চেয়ে লাইসেন্স নেওয়া কোম্পানির ই-সিগারেট ধূমপায়ীদের ব্যবহারের পরামর্শ দিতে পারেন চিকিৎসকরা। এ ধরনের লাইসেন্স নিতে কঠোর আইন-কানুনের মধ্য দিয়ে যেতে হয়।অসৎ উপায়ে কিছু কোম্পানি তামাকের নিকোটিন গ্রহণের পরিবর্তে ই-সিগারেট বিক্রির সুযোগ নিতে পারে। এক্ষেত্রে চিকিৎসকদের সতেচন থাকার আহ্বান জানিয়েছেন ওই বিশেষজ্ঞ দল।