,

চাঁদা না দেয়ায় বাখরাবাদের ২ ঠিকাদারকে হত্যার হুমকি

Crime-150x150ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা গ্রামের খন্দকার মহসীন নামের এক স্থানীয় চাঁদাবাজ বাখরাবাদ গ্যাস ফিল্ডস কোম্পানির দুই ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তাদেরকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ওই ঠিকাদারদের আবাসিক গ্যাস সংযোগ প্রদানের কাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় আইনি প্রতিকার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ঠিকাদার একই গ্রামের কাজী মঞ্জুর হোসেন ও কাজী পাভেল। ঠিকাদার মঞ্জুর হোসেন অভিযোগ করেন, চলতি মাসের প্রথম দিকে ঘাটুরা গ্রামের খন্দকার পাড়ার জাকির হোসেন ও হুমায়ূন মিয়ার বাড়িতে আবাসিক গ্যাস সংযোগের কাজ চলাকালে চাঁদা দাবি করে খন্দকার মহসীন। এসময় মহসীন তাদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেয়ারও হুমকি দেয় সে। এ অবস্থায় স্থানীয়দের অনুরোধে তাকে ৪০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু  এতে সে ক্ষান্ত না হয়ে আরও বেশি পরিমাণ চাঁদা দাবি করে। এ অবস্থায় পুরো কাজের লভ্যাংশের অর্ধেক পরিমান টাকা দাবি করে মহসীন। না দিলে মুঠোফোনে তাদেরকে হত্যা করার হুমকি দেয়। এরপর গত ১৫ এপ্রিল মহসীন ও তার সহযোগিরা ঠিকাদার মঞ্জুর ছোট ভাই কাজী সারওয়ার হোসেনকে মারধর করে। ঠিকাদার পাভেল অভিযোগ করেন, মহসীনের চাঁদা দাবির পর থেকে তাদের গ্যাস সংযোগ প্রদানের কাজ বন্ধ রয়েছে। এ অবস্থায় আইনি প্রতিকার দাবি করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর