শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় উপজেলা চেয়ারম্যানের অফিস দখলে নিলো ভাইস চেয়ারম্যান

akaura mapশপথ গ্রহণের দুই দিনের মাথায় আখাউড়া উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষ দখলে নিয়েছে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান। গতকাল সকালে ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া তার অনুসারীদের নিয়ে উপজেলা পরিষদ ভবনে চেয়ারম্যানের নির্ধারিত অফিস কক্ষে প্রবেশ করে মিলাদ ও দোয়ার আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার বিকালে চেয়ারম্যানের অফিস কক্ষের দরজায় ভাইস চেয়ারম্যানের সমর্থকরা তালা ঝুলিয়ে দেয়। তবে নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে পূর্ববর্তী চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তর করার আগে চর দখলের মতো এভাবে অফিস দখল করায় আখাউড়ায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। গত ২৩শে মার্চ আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন চেয়ারম্যান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. মুরাদ হোসেন ভূঁইয়া ও পিয়ারা বেগম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১৫ই এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারা শপথ গ্রহণ করেন। আগামী ৩০শে এপ্রিল উপজেলা পরিষদ কার্যালয়ে আইনশৃঙ্খলা সভায় আনুষ্ঠানিকভাবে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের কথা। কিন্তু এর আগেই শুধু ভাইস চেয়ারম্যান আকস্মিকভাবে চেয়ারম্যানের অফিস কক্ষটি নিজ দখলে নেন।  এব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন বলেন, অফিস দখলে নেয়ার কথা সঠিক নয়। মিলাদ পড়ার জন্য ওই রুমটি ব্যবহার করা হয়। এদিকে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. খুরশীদ শাহরিয়ার বলেন, অফিস দখলে নেয়ার কোন সুযোগ নেই। তাছাড়া, এটি চেয়ারম্যানের কোন নির্ধারিত অফিস কক্ষ নয়। আগামী ৩০শে এপ্রিল উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত হবে কে কোথায় বসবেন।

 

mzamin.com

এ জাতীয় আরও খবর

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

বাজারে সবজির দামে অস্বস্তি

ধীরে ধীরে শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমুদ্রের নীল জলে প্রভার ছোঁয়া, ভেসে উঠল পুরনো স্মৃতি

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী