শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালবৈশাখীতে ঘরবাড়ি বিধ্বস্ত

Jor বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে প্রায় ৪০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে গাছপালাসহ ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার ভোরে এ কালবৈশাখী ঝড় হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর রাতে হঠাৎ করেই দমকা হাওয়ার সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে বিজয়নগর উপজেলার চান্দুরা, বুধন্তি, নাছিরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৪০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় বিভিন্ন গাছপালাসহ চলতি মৌসুমের ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে গাছপাল ও ঘরবাড়ি ভেঙে যাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ক্ষতিগ্রস্ত লিটন মিয়া জানান, কালবৈশাখী ঝড়ে আমার একটি মিল ঘর এবং একটি বসত ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া জানান, আমি কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার কথা শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছেনা।
 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা