শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

“বুদ্ধিপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারা আমাদেরই সন্তান” – পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)

kjjkkgপ্রতিনিধি :: বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়াস্থ আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি/ ভাতা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)। 



সুইট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, সুইট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদিকা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি এ বি এম তৈমুর, সুইট মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক ডিডি রায় বাবুল প্রমুখ। 



এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলার মোস্তাক আহমেদ খোকন, আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামীমা মুজিব। স্বাগত বক্তব্য রাখেন আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র মোঃ ইনসাফ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র মোঃ ইমরান হোসেন। সভা পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ মোবারক হোসেন। 



সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) বলেন, বুদ্ধিপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারা আমাদেরই সন্তান। তাই তাদেরকে অবহেলা করা যাবে না। তাদের প্রতি আমরা আন্তরিক থাকতে হবে। আমি তাদের সাথে কাজ করতে চাই। আমি আশা করব অত্র প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হওক। 



পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি/ ভাতা প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা