কান্নার পর ঘুম পায় কেন?

21অনলাইন ডেস্ক : কখনো কখনো কান্না ভালো। বিশেষজ্ঞরা বলেন, কাঁদলে মন হালকা হয়, চোখ পরিষ্কার হয়, মানসিক চাপ কমে। তবে একটি বিষয় কি কখনো খেয়াল করেছেন, কান্নার পর আমরা অধিকাংশ সময়ই ক্লান্ত হয়ে পড়ি এবং আমাদের ঘুম পায়। এর কারণ কী?

পরামর্শবিষয়ক ওয়েবসাইট অ্যাডভাইসনেটরস জানিয়েছে এর উত্তর।

কান্নার সময় যে পানি চোখ থেকে বের হয়, সেটি লবণাক্ত থাকে। এটি অনেকটা ঘামের মতো। ঘামও লবণাক্ত হয়। এ ধরনের পানি শরীর থেকে বেরিয়ে গেলে ক্লান্তবোধ হয়। পাশাপাশি কান্নার সময় শরীরের শক্তি ক্ষয় হয়। এ সময় শরীর থেকে নির্দিষ্ট কিছু হরমোন বের হয়। এসব কারণেও কাঁদলে ক্লান্ত লাগে।

কান্নার সময় শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়। ঘামলে ও কাঁদলে শরীরে পানিস্বল্পতা হয় বা পানির ঘাটতি হয়। এতে পানির প্রয়োজন হয়। শরীরে পানিস্বল্পতা হলে ঘুমঘুম ভাব হয়, ঘুম পায় এবং মাথাব্যথা করে। এই পানির স্বল্পতা থেকেই কান্নার পর ক্লান্তবোধ হয়, আমাদের ঘুম পায়। তাই কান্নার পর পানি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা