,

প্রেমিক হিসেবে সাংবাদিকরাই সেরা!

4515151লাইফস্টাইল ডেস্ক : সাংবাদিকদের সঙ্গে নাকি ডেট করা বেশ কঠিন। সাংবাদিকদের পকেট নাকি সব সময়ই খালি আর তারা নাকি সব সময় বড্ড বেশি কাজ নিয়েই মেতে থাকে।কথাটা নেহাত মিথ্যে নয়। কিন্তু তাই বলে তাদের সঙ্গে ডেট করা কঠিন, এ কথা নেহাতই আজগুবি। মিথ্যা মাত্র। আসলে সাংবাদিকদের সঙ্গে প্রেম করা বেশ লাভজনক।
জেনে নিন কেন সাংবাদিকরা প্রেমিক বা প্রেমিকা হিসেবে অন্য যে কোনও পেশার পার্টনারের থেকে কয়েকশো মাইল এগিয়ে:
১. পেশার খাতিরে সাংবাদিকরা এমনিতেই চড়কিপাক ঘোড়েন। তাই শহরের অলিগলিতে কোথায় কোন খাবারের ঠেক, কোন হুল্লোড়ের আড়ত সব তাদের নখদর্পণে। তাই তাদের সঙ্গে প্রেম মানে জীবনে খানা খাজানা আর ফূর্তির মজলিসের সংখ্যার প্রাচুর্য্য।
২. সাংবাদিকরা সচরাচর এতটাই কম মাইনে পান যে টাকা বিষয়ে তাদের মোহ ব্যাপারটা তৈরি হয় না। ভেবে দেখুন, টাকার উপর বিশেষ টান নেই এমন প্রেমিক বা প্রেমিকা কি সহজে মেলে?
৩. পেশার জন্য সাংবাদিকরা সর্বদাই ব্যস্ত। তাদের সঙ্গে প্রেম করলে আপনার ব্যক্তিগত স্পেসের বিশেষ অভাব হবে না। আপনার নিজস্ব সময়ে নাক গলানোর সময়টাই যে তাদের বিশেষ নেই।
৪. সাংবাদিকরা সর্বঘটে কাঁঠালি কলা সদৃশ। চাই বা না চাই গুচ্ছ কাজ তাদের শিখে রাখতেই হয়, যাকে বলে বাই ডি ফল্ট মাল্টিটাস্কিং।এক সঙ্গে অনেক কাজ তাদের অভ্যাস হয়ে যায়।বাড়িতেও এমন একজন মাল্টিটাস্কিং পার্টনার কে না চায় বলুন?
৫.সাংবাদিকদের সঙ্গে কথা বলুন। দেখবেন, জানা থাকুক বা না থাকুক আলপিন থেকে আলাস্কা, সব কিছু নিয়েই তারা নাতি দীর্ঘ বক্তিমে দিতে পারেন। ফলে যখন কোনও কাজ থাকবে না, বোর হবেন, তাদের সঙ্গে আরামসে বকবক করতে পারেন।
৬. খবর সন্ধানের তাগিদে এর ওর তার থেকে এত এটা ওটা সেটা শুনতে হয়, সাংবাদিকরা আপসেই ভাল
শ্রোতা হয়ে ওঠেন।প্রেমিক বা প্রেমিকা যদি ভাল শ্রোতা হল, তার থেকে ভাল আর কী-ই বা হতে পারে?
৭. সাংবাদিকরা বিশ্বাসী আর হেল্ফফুল হয়।
৮. এমনিতেই তাদের এমন গাধার খাটুনি খাটতে হয়, যে, সাংবাদিকরা ইচ্ছা-অনিচ্ছার উর্ধ্বে গিয়ে বাই ডি ফল্ট কঠোর পরিশ্রমী হয়ে ওঠে।সঙ্গী বা সঙ্গিনী পরিশ্রমী হওয়া যে কারও পক্ষেই অত্যন্ত সুখকর।
৯. সাধারণত সাংবাদিকরা বেশ ক্রিয়েটিভ হন। নিজের পেশা ছাড়াও আরও অনেক কিছুতেই পারদর্শী হন।পার্টনার যদি সৃজনশীল হন, তা হলে গর্বে বুকের ছাতি ইঞ্চি খানেক বাড়ে বৈকি।
১০. সারাটা দিন এর ওর সঙ্গে খেজুরে ভদ্রতা করতে গিয়ে এমন দেঁতো হাসিটা দিতে হয়, সেই হাসিটাই সাংবাদিকদের কেমন অভ্যাস হয়ে যায়।হাসি খুশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কে না চান?

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ