বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিপজ্জনক ভালোবাসা’ থেকে সাবধান!

 

লাইফস্টাইল ডেস্ক : চীনে পালিত হচ্ছে জাতীয় নিরাপত্তা শিক্ষা দিবস। এ দিবসের প্রচারে গুরুত্ব দেওয়া হচ্ছে ‘বিপজ্জনক ভালোবাসা’-কে।এ দিবসে বিশেষ এক ধরনের পোস্টার দেখা যাচ্ছে। এতে সরকারি নারী চাকরিজীবীদের হুঁশিয়ার করা হচ্ছে, তারা যেন সুদর্শন বিদেশি পুরুষদের সঙ্গে সম্পর্কে না জড়ান। কারণ তারা গুপ্তচর বা বিদেশি গোয়েন্দা বাহিনীর এজেন্ট হতে পারে।

dangerous1461069197

‘ড্যাঞ্জারাস লাভ’ শিরোনামের পোস্টারে একটি গল্প বলা হচ্ছে। গল্পটি এমন- অল্পবয়সি একজন সরকারি নারী চাকরিজীবী ও এক সুদর্শন বিদেশি পুরুষের ডিনার করছেন। চীনা নারী জিয়াও লি ও বিদেশি পুরুষ ডেভিড। পরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ডেভিড তার পরিচয়ে জিয়াও লিকে জানান, তিনি ভিজিটিং স্কলার। কিন্তু আসলে তিনি বিদেশি চর। গোলাপের তোড়া, ডিনার, রোমান্টিক বচন দিয়ে বিদেশি চর ডেভিড জিয়াও লিকে আকৃষ্ট করেছেন।

 

 

গল্পে বলা হচ্ছে, প্রেমিকার কাছ থেকে তার অফিসের গোপন নথি নেওয়ার পর ডেভিড ও জিয়াও লি গ্রেপ্তার হন। জিয়াও লি হাতকড়া পরা অবস্থায় দুজন পুলিশের সামনে রয়েছেন। গল্পের শেষ অংশে বলা হচ্ছে, জিয়াও পুলিশকে বলছেন, তিনি জানেন না সরকারি গোপন নথিপত্র কীভাবে চরদের হাতে যায়।পদস্থ সরকারি চাকরিজীবীদের বিদেশি গুপ্তচরদের কাছ থেকে সাবধান করতে এমন প্রচার করা হচ্ছে। চীনে মাঝেমধ্যে দেশি-বিদেশি গুপ্তচর ধরা পড়ার খবর শোনা যায়। সাধারণত চরদের মাধ্যমে কোনো রাষ্ট্রের গোপন তথ্য চুরি করে প্রতিদ্বন্দ্বী দেশগুলো।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত