বয়সের ছাপ দূর করে কলা!

photo-1460981381লাইফস্টাইল ডেস্ক : কলায় প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। শুষ্ক, তৈলাক্ত ও স্পর্শকাতর যেকোনো ত্বকেই কলা কার্যকর। এটি ত্বকের কালচে ভাব ও বয়সের ছাপ দূর করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

কীভাবে ত্বকে কলা ব্যবহার করবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। একনজর চোখ বুলিয়ে নিন।

অ্যাভোকাডো ও কলার প্যাক

অর্ধেকটা কলা ও অর্ধেকটা পাকা অ্যাভোকাডো চটকে নিয়ে প্যাক তৈরি করুন। এবার এই প্যাক মুখে লাগিয়ে ৪০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

চন্দন গুঁড়ো, কলা ও মধুর প্যাক

একটি কলা চটকে নিয়ে এর সঙ্গে আধা টেবিল চামচ চন্দন গুড়ো ও পাঁচ ফোঁটা মধু ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কলা, মধু ও লেবুর রসের প্যাক

এক টেবিল চামচ কলা, এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ থেকে ২৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হলুদের গুঁড়ো ও কলার প্যাক

একটি কলা চটকে নিয়ে এর সঙ্গে সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। ২০ থেকে ২৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস, কলা ও দুধের প্যাক

কলা চটকে নিয়ে এর সঙ্গে দুই টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ২৫ থেকে ৩০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা