,

মেয়েরা যেভাবে বোঝাবেন প্রেমে পড়েছেন

photo-1460878928লাইফস্টাইল ডেস্ক : আপনি কি ইদানীং কারো প্রেমে পড়েছেন? কিন্তু বোঝাতে পারছেন না? আপনার মতো এই সমস্যা অনেক মেয়েরই হয়। কারণ মেয়েরা পছন্দ করলেও প্রকাশ করে না। সব সময় যে মুখেই ভালোবাসি বলতে হবে এমন কোনো নিয়ম নেই। ছোট ছোট কিছু আচরণ দিয়েই আপনি প্রকাশ করতে পারেন- আপনি তার প্রেমে পড়েছেন। এ ক্ষেত্রে আপনাকে ছেলেদের মতো কিছু কৌশল অবলম্বন করতে হতে পারে।

মেয়েরা কীভাবে ছেলেদের বোঝাবেন ভালো লাগার কথা সে সম্বন্ধে কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে আইডিভা ওয়েবসাইটে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

১. পছন্দের মানুষটির সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত প্রত্যেকটি ছবি ও পোস্টে লাইক দিন। মন্তব্য করুন। এতে আপনার সঙ্গে তার যোগাযোগটা বাড়বে এবং সে আপনাকে লক্ষ করতে শুরু করবে।

২. বেশির ভাগ সময় চোখের দিকে তাকিয়ে কথা বলুন। আর সে যখন কিছু বলবে, তখন একটানা তার দিকে তাকিয়ে থাকুন। প্রেমের আহ্বানে এটি অনেক ভালো উপায়।

৩. দেখা হলেই মুখে হাসি নিয়ে কথা বলবেন। এমন ভাব দেখাবেন যেন আপনি তারই অপেক্ষায় ছিলেন। এতে তার সঙ্গে সম্পর্কটা গাঢ় হতে শুরু করবে।

৪. নিজের বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে বা কোনো পার্টিতে গেলে তাকে নিয়ে যেতে ভুলবেন না। আর প্রতিবারই তাকে যাওয়ার জন্য নিমন্ত্রণ করবেন। যাতে সে বুঝতে পারে আপনার সব সময়ই তার কথা স্মরণ থাকে।

৫. পছন্দের মানুষের প্রতিটি কথা মন দিয়ে শুনুন। মনে রাখার চেষ্টা করুন। যাতে পরবর্তী সময়ে কথা বলার সময় আপনি চট করেই তার পছন্দের কথা বলে দিতে পারেন। এতে সে অনুভব করতে পারবে যে আপনি তাকে পছন্দ করেন।

৬. তার প্রশংসা করার চেষ্টা করুন। চেহারার, পোশাকের বা কাজের প্রশংসা করুন। এতে তার ভালো লাগবে এবং আপনার সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী হবে।

৭. পছন্দের মানুষের সঙ্গে খাবার ভাগাভাগি করে খান। নিজের পছন্দের খাবার তাকে অর্ধেকটা দিয়ে দিন। ভালোলাগার মানুষ ছাড়া কেউ নিজের পছন্দের খাবার কাউকে দেয় না। এটা সেও নিশ্চয়ই বুঝতে পারবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে