,

ঘুম না হলে কী সমস্যা হয়?

 
লাইফস্টাইল ডেস্ক : সারা দিনের কাজকর্মের পর আমাদের দেহ স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়ে। তখন ঘুমের প্রয়োজন হয়। ঘুম কম হলে তাকে অনিদ্রা বা ইনসোমনিয়া বলা হয়।ঘুম আসতে দেরি হওয়া, বারবার ঘুম ভেঙে যাওয়া, একবার ঘুম ভাঙলে পরবর্তী সময়ে আর ঘুম না আসা, খুব সকালবেলা ঘুম ভেঙে যাওয়া ইত্যাদি অনিদ্রা বা ইনসোমনিয়ার লক্ষণ।

Gum

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে ইনসোমনিয়া বা ঘুম না হওয়ার জটিলতাগুলোর কথা।

মানসিকভাবে
• ঘুম না হলে কর্মক্ষমতা কমে যায়।
• কারো কারো ক্ষেত্রে মাঝে মাঝে রেগে যাওয়া বা প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা দেখা যায়। মেজাজ খিটখিটে হয়ে পড়ে।
• বিষণ্ণতা বা হতাশাগ্রস্ত হয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়।
• উদ্বেগজনিত সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে।

অন্যান্য
• ঘুম না হলে রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে পড়ে।
• ঘুম না হলে ওজন বেড়ে যায়। কেননা ঘুম না হলে লেপটিন নামক হরমোন কমে যায়। এতে ক্ষুধা বেশি লাগে ফলে খাওয়ার পরিমাণ বেড়ে যায় এবং ওজন বাড়ে।
• উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা থাকে।
• ঘুম না হলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত আট থেকে নয় ঘণ্টা ঘুমানো জরুরি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে