,

গরমে ত্বকের যত্নে ডাব

20150913125লাইফস্টাইল ডেস্ক : এই গরমে প্রাণ জুড়াতে ডাবের পানির কোনো বিকল্প নেই। তবে শুধু প্রাণ জুড়াতে নয়, ত্বকের যত্নেও এটি অনেক বেশি উপকারী। প্রচন্ড গরমে চুলের পাশাপাশি ত্বকও হয়ে যায় খসখসে। ত্বক তার আসল প্রাণ হারিয়ে ফেলে। কিন্তু নিয়মিত ডাবের পানি ব্যবহারে ত্বকের প্রাণ আবারও ফিরে আসবে বলে জানিয়েছেন গবেষকরা।
তারা বলেছেন, ডাবের পানি হচ্ছে প্রাকৃতিক এনার্জি ড্রিংক যা ক্লান্তি ও অবসাদ দূর করতে, পানিশূন্যতা পূরণে এবং শক্তির উৎস হিসেবে অনেক বেশি উপকারী। আর এর ফলে ত্বকও হয়ে উঠে আগের চেয়ে আরো বেশি সুন্দর, আরো মসৃণ। এমনকি বসন্তের দাগ দূর করতেও এটি রাখে কার্যকরী ভূমিকা।
বিশেষজ্ঞদের মতে, ত্বককে ভালো রাখার স্বার্থে মানুষ ফল ও ফলের রস খেতে পছন্দ করে। তবে সবচেয়ে বেশি ভালো হয়, যদি এই গরমে তেল ও বেশি মশলা যুক্ত খাবার এড়িয়ে চলা যায়। বেশিরভাগ মানুষকেই এই গরমে ত্বকের যত্নে আপেলের জুস খেতে দেখা যায়। কিন্তু ত্বকের যত্নে সবচেয়ে বেশি কাজ দেয় ডাবের পানি।

গবেষণায় প্রমাণিত হয়েছে যে, ডাবের পানি সবচেয়ে বেশি বিশুদ্ধ। তাই এটি ত্বককে আরও লাবণ্য ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও ডাবের পানিতে থাকা এন্টিঅক্সিডেন্ট ও সাইটোকিনিনস ত্বকের বয়সের ছাপটা মুছে ফেলে। এমনকি এটি পেটের সমস্যা দূরীকরণেও শক্তিশালী ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, এক গ্লাস ডাবের পানি অতিরিক্ত মেদের হাত থেকে বাঁচার পাশাপাশি শরীরের চিনির পরিমাণও কমিয়ে দেয়।তাই ত্বকের যত্নে প্রতিদিন একগ্লাস করে ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে