বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মক্ষেত্রে সাফল্য লাভের সহজ কিছু উপায়

 

 

লাইফস্টাইল ডেস্ক : কর্মক্ষেত্র কেউ কেউ গতানুগতিকভাবে চলেন। অর্থাৎ যেভাবে যেমন চলছে চলুক, তাতেই সন্তুষ্টি। মাসের শেষে স্যালারিটা পেলেই হলো।কিন্তু এই গতানুগতিক নিয়মে চলতে থাকলে, পজিশনটাও কিন্তু সেই গতানুগতিই থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। জীবন নিয়ে যদি আপনার প্রত্যাশা বেশি থাকে, অফিসে যদি পেতে চান বেশি সাফল্য, তাহলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

office11460041019

* কর্মক্ষেত্রে সাফল্য পেতে হলে প্রথমেই আপনাকে অর্গানাইজ়ড হতে হবে। বিশেষজ্ঞদের মতে, যে যত বেশি গোছানো তার সাফল্য পাওয়ার সম্ভাবনাও তত বেশি।

* যে কোনো কাজ চট করে বুঝে নেওয়ার ক্ষমতা রাখতে হবে। কাজ শেষ করতে হবে নির্দিষ্ট সময়ে। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, যেন আপনার নিজস্ব পরিচিতি তৈরি হয়। মানুষ আপনাকে চিনবে ঠিক নামকরা কোনো ব্র্যান্ডের মতো।

* আবেগ রাখতে হবে নিয়ন্ত্রণে। অল্পতেই উত্তেজিত হয়ে না পড়াই ভালো। শান্ত ও উদ্বেগমুক্ত থাকলে পরিকল্পনা মাফিক কাজ গোছানো যায়। তাই কর্মক্ষেত্রে আবেগহীন মনোবলই আপনাকে সাফল্যের দিকে অনেকটা এগিয়ে দিতে সাহায্য করবে।

* সমস্যা সব জায়গাতেই থাকে। তাই সমস্যা নিয়ে বেশি না ভেবে, সমাধানের দিকে মনোনিবেশ করুন। সমাধানই একমাত্র পথ যা আপনার উন্নতির সহায়ক হতে পারে।

* যে কোনো প্রয়োজনে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। তাতে স্পষ্ট হবে, আপনি কতখানি হেল্পফুল বা কো-অপারেটিভ। এতে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে তৈরি হবে স্পষ্ট ধারণা।

* নিজের প্রতি বিশ্বাস ও আস্থা রাখুন। তাহলে দেখবেন নিজেই নিজের পরিবর্তনটা টের পাচ্ছেন। সাফল্য পেতে আত্মবিশ্বাস বিশেষ ভূমিকা রাখে।

* অনেকে নিজের মধ্যে কী কী গুণ আছে তা জানেন। কিন্তু, আদতে কী চান সেটাই বুঝতে পারেন না। তাই শত গুণ থাকা সত্ত্বেও দ্বিধাতেই কেটে যায় তাদের জীবন। সাফল্য আর ধরা দেয় না। অতএব সাফল্য পেতে চাইলে নিজের প্রয়োজনীয়তা, চাহিদা, লক্ষ্য সম্পর্কে খুব স্পষ্ট ধারণা থাকতে হবে। ভুগলে চলবে না দ্বিধা-দ্বন্দ্বে।

* কর্মক্ষেত্রে নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখার চেষ্টা করুন। পেশাদার ও ব্যক্তিগত জীবনের মধ্যে কোথায় কতটা সীমারেখা রাখবেন তা ঠিক করতে হবে আপনাকেই।

এ জাতীয় আরও খবর

৮ কোম্পানির জ্বালানি তেল আমদানি অনিশ্চিত

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব

মাদক ও মানবপাচার বন্ধে শিগগির বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

ফের স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?