,

ভাতের চেয়ে হাজার গুণ বেশি পুষ্টিসমৃদ্ধ খাবার পান্তা

pantaপুষ্টিবিদরা বলছেন, ভাতের তুলনায় হাজারগুণ বেশী পুষ্টি রয়েছে, পান্তায়। যা শরীরকে রাখে চাঙ্গা। রাখে রোগ-বালাইমুক্তও। সকালের নাস্তা, কাঁচা মরিচ আর নুন-পান্তা। এখনও গ্রামের খেটে খাওয়া মানুষের দিন শুরু হয়, এই খাবার দিয়ে।
পান্তা গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের খাবার। সাথে এক চিমটি নুন, কাচা লংকা আর পেয়াজের টুকরোয় যেন তৃপ্তির ঢেকুড়। তাই প্রয়োজন পড়ে না বিশেষ দিনের, রুপালী ইলিশের।
গবেষকরা বলছেন, ভাতকে পানি দিয়ে ভিজিয়ে রাখলে উপকারি ব্যাকটেরিয়া ও ইষ্ট, গাজন প্রক্রিয়ায় শর্করাকে ভেঙ্গে তৈরি করে ভিন্ন স্বাদের পান্তা। ফাইটিক এসিড ভেঙ্গে তৈরি হয় ল্যাকটিক এসিড। ল্যাকটিক এসিড পান্তায় অম্লত্ব বাড়িয়ে দিলে ক্ষতিকর ব্যকটেরিয়া, ছত্রাক ভাতকে নষ্ট করতে পারে না।
গবেষণা বলছে, মূলত ১৭শ শতকের শুরুর দিকে ভারত উপমহাদেশে এই পান্তার প্রচল। তাই খাবারটিকে বলা হয়, এই অঞ্চলের নিজস্ব খাবার। সাধারণ ভাতের তুলনায় পান্তায় পুষ্টি বেশী থাকায় স্বাস্থ্যের জন্য উপকারী। প্রতি ১০০ গ্রাম ভাতে আয়রণ ৩.৬ মিলিগ্রাম থাকলেও পান্তায় তা ৭৩.৭ মিল্রিগাম। ক্যালসিয়াম ২১ মিলিগ্রাম থেকে রেড়ে হয় ৮৫০ মিলিগ্রাম। ৩৫ মিলিগ্রামের পটাশিয়াম বৃদ্ধি পেয়ে দাড়ায় ৮৩৯ মিলিগ্রামে।
পান্তায় কী আছে, আর কী নাই তাতে যায় আসে না সাটুরিয়ার কৃষক লিটনের। তবে গরমে পান্তা খেয়ে পরিশ্রম করলেও শরীল থাকে চাঙ্গা। তাই প্রতিদিন সকালে লিটনের পরিবারের চাই সানকি ভর্তি পান্তা।

পান্তায় কী ক্ষতি নেই? গবেষকরা বলেছেন, তৈরির ১২ ঘন্টা পর পান্তা না খেলে হতে পারে রোগের কারন। সাথে পরামর্শ বিশুদ্ধ পানি দিয়ে পান্তা তৈরির ।
চ্যানেল২৪ থেকে নেয়া

https://www.youtube.com/watch?time_continue=89&v=gp3meGBBlPA

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে