যে কারণে কিছু নারীর অর্গাজম হয় না

17659-orgasmনিউজ ডেস্ক : অনেকদিন ধরে অজানা থাকলেও নারীর অর্গাজম না হওয়ার উত্তর উঠে এসেছে নতুন এক গবেষণায়। নারীর শারীরিক গঠনের উপরই নারীর অর্গাজম নির্ভর করে বলে জানানো হয়েছে নতুন এ গবেষণায়।
ইন্ডিয়ানা স্কুল অব মেডিসিনের অধ্যাপক ড. এলিজাবেথ এমাহার্ডের নেতৃত্বে করা ওই গবেষণা প্রকাশিত হয়েছে ক্লিনিক্যাল অ্যানাটমি নামক জার্নালে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর নির্ভর করে পুরুষের বীর্যপাত।

কিন্তু নারীর অর্গাজম নির্ভর করে তার দৈহিক গঠন এবং পুরুষাঙ্গ কিংবা যৌনাঙ্গে প্রবেশ করানো জিনিসটি কীভাবে সেখানে প্রবেশ করল তার উপর।

বিষয়টি নিয়ে এলিজাবেথ বলেন, যৌন মিলনের উপর মানুষের যতটা নিয়ন্ত্রণ রয়েছে বলে পূর্বে ধারণা করা হতো ততটা হয়ত নেই।

তিনি বলেন, বীর্যপাত খুবই জটিল একটি প্রক্রিয়া যা মানুষের মানসিক, শরীরিক এবং দৈহিক গঠনের উপর নির্ভর করে।

তবে এ বিষয়গুলো বীর্যপাতের উপর কীভাবে এবং কতোটা প্রভাব ফেলে তা জানার জন্য ভবিষ্যতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

সেক্সুয়াল অ্যানাটমির উপর করা একটি গবেষণা ফল পর্যালোচনা করে এ তথ্য দিয়েছেন ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় এবং মায়ো ক্লিনিকের গবেষকরা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা