,

পৃথিবী থেকে ক্রমেই মুছে যাবে যৌনতা ?

00494812আর মাত্র ৩০ থেকে ৪০ বছর। তার পরেই কি পৃথিবী থেকে মুছে যাবে সেক্স? ষড়রিপুর প্রথম রিপু কি ক্রমশ মৃত্যুর দিন গুণছে? তেমনই আশঙ্কা প্রকাশ করছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেনরি গ্রিলি। সম্প্রতি ‘The End of Sex’ নামে একটি প্রবন্ধ লিখেছেন তিনি। সেই প্রবন্ধেই সেক্সের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মতামত প্রকাশ করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন ও জিনতত্ত্বের অধ্যাপক হেনরি গ্রিলি। বিখ্যাত বিজ্ঞানভিত্তিক উপন্যাস The Brave New World-এ অ্যালডাস হাক্সলের মতামতকেই সমর্থন করেছেন গ্রিলি। সেখানেও সেক্সের আয়ু আর বেশিদিন নয় বলে মত প্রকাশ করেছিলেন হাক্সলে। আর মাত্র ২০ বছর, খুব বেশি হলে ৪০, তার মধ্যেই বংশ বিস্তারের জন্য সেক্সের প্রয়োজন ফুরিয়ে যাবে বলে নিজের প্রবন্ধে দাবি করেছেন হেনরি গ্রিলি। নিয়মিত নয়, ভবিষ্যতে মাঝেমধ্যে রিফ্রেশমেন্টের জন্য সেক্স হলেও তার সঙ্গে বংশ বিস্তারের কোনো প্রয়োজন থাকবে না। এরপর থেকে বংশ বিস্তার পুরোপুরি বিজ্ঞানিক পদ্ধতিতে হবে বলে দাবি করেছেন গ্রিলি। কোনো নারী-পুরুষ সন্তানের জন্ম দিতে চাইলে টেস্টটিউব পদ্ধতিতে পুরুষের স্পার্ম ও মহিলার ওভাম সংগ্রহ করে কৃত্রিম ভাবে সন্তানের জন্ম দেওয়া হবে। হারিয়ে যাবে সেক্স সম্পর্কে পুরনো দিনের ধ্যান-ধারণা। অন্তত বিশ্বের উন্নত দেশগুলো এই পদ্ধতির আশ্রয় নেবে বলে দাবি করেছেন অধ্যাপক গ্রিলি।

সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে