,

যে পুরুষ ঘরের কাজ করে বেশি, তাঁর সেক্স তত কম!

6939393লাইফস্টাইল ডেস্ক : প্রচলিত ধারণা সাধারণত এই যে, যে পুরুষ ‘গৃহকর্মে’ যত নিপুণ সংসারে তার কদর তত বেশি। হতে পারে, তবে তার যৌন জীবনে যে এর উল্টো প্রভাব পড়তে পারে তা জানেন কি! জ্বি হ্যাঁ, সাম্প্রতিক সমীক্ষা অন্তত তাই বলছে।
মাদ্রিদের খুয়ান মার্চ ইনস্টিটিউট এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের যৌথ সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত বিবাহিত পুরুষরা রান্না, বাসন মাজা বা ঘর মোছার মতো তথাকথিত মহিলাদের কাজ করেন, তা সে যে কোনও কারণেই হোক, তাঁদের যৌন জীবন খুবই খারাপ হয়।

এই সমীক্ষার রিপোর্ট ন্যাশনাল সার্ভে অফ ফ্যামিলিস অ্যান্ড হাউজহোল্ডে (NFSH) প্রকাশিত হয়েছে। প্রায় ৯ হাজার মার্কিন বিবাহিত মহিলা-পুরুষদের নিয়ে করা এই সমীক্ষায় দেখা যাচ্ছে, যে বাড়িতে পুরুষরা ঘরের কাজ বেশি করেন তারা বাকিদের
তুলনায় খুবই কম সেক্স করে থাকেন।

এর কারণ কী? মনোবিদদের মতে, সাধারণভাবে মহিলা এবং পুরুষদের মানসিকতায় নারী এবং পুরুষসুলভ কাজের একটি আলাদা তালিকা রয়ে গিয়েছে। ফলে পুরুষদের নারীসুলভ কাজ করতে দেখলে ধীরে ধীরে সেক্সের প্রতি খানিকটা বিরূপ প্রভাব জন্মায় স্ত্রীদের মধ্যে।

অধ্যাপক শ্যারন স্যাসলার এবং অধ্যাপক জুলি ব্রাইন্স জানাচ্ছেন, গত দুই দশকে এই ধারণা আরও বদ্ধমূল হয়েছে। একই সঙ্গে তারা এও জানান, একই সংসারে যদি ওই পুরুষরা লন মোয়ার, কিংবা বাজি পোড়ানোর দিকে বেশি মনোযোগ দেন তবে নারী মনে তার প্রভাব অন্য রকম হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ